ঢাকার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বৃহস্পতিবার (০২ অক্টোবর) দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় এ তথ্য জানান।বার্তায় বলা হয়েছে, আপনারা জানেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ‘বাংলা বসন্ত’ চলছে। এরই ধারাবাহিকতায় আফ্রিকার কয়েকটি দেশেও আমরা জেন-জিদের দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠতে দেখছি। এই ঘটনাগুলো বৈশ্বিক রাজনীতিতেই নতুন বার্তা বহন করছে।এতে বলা হয়, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে তারা বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে জেন-জিদের রাজনৈতিক উত্থান, দেশ-কাল-পাত্র ভেদে তাদের নয়া রাজনৈতিক আকাঙ্ক্ষা ও বন্দোবস্ত সম্পর্কে মতবিনিময় করেছেন। ‘বাংলা বসন্তের’ নেতা হিসেবে নিজেদের চিন্তাগুলো বিভিন্ন ফোরামে তুলে ধরেছেন।‘আজ তারা দেশে ফেরার পর গ্লোবাল লিডারশিপের এসব জায়গায় আমাদের সম্ভাবনা, অর্জন ও চ্যালেঞ্জগুলো সম্পর্কেই মূলত সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আপনাদের কাছে তুলে ধরার কথা ছিলো। কিন্তু এরই মধ্যে সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়।’এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে বলা হয়, ইতোমধ্যেই দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।নতুন বাংলাদেশে এনসিপির অগ্রযাত্রায় সাংবাদিক ভাই ও বোনেরা আমাদের সহযাত্রী। ফলে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাঝে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাম্য নয়। আগামীতে এনসিপি অবশ্যই এ বিষয়ে আরও সতর্ক হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হবে, বার্তায় বলা হয়।বার্তায় আরও বলা হয়, গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে সার্বক্ষণিক ভাবে পাশে থাকার জন্য সব সাংবাদিক ভাই বোনদের প্রতি এনসিপির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীতে একই ভাবে আপনাদেরকে এনসিপির পাশে পাবো— এই আশাবাদ ব্যক্ত করছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশুদের পর্নো ভিডিও সুপারিশ করছে টিকটক: গবেষণা
শিশুদের পর্নো ভিডিও সুপারিশ করছে টিকটক: গবেষণা

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের অ্যালগরিদম সিস্টেম শিশুদের অ্যাকাউন্টগুলোকে পর্নোগ্রাফি ও অন্যান্য যৌন সংশ্লিষ্ট কনটেন্ট বা বিষয়বস্তু সুপারিশ করছে। নতুন Read more

কোরআন দিবসে জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ
কোরআন দিবসে জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ

ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরিফ Read more

বিজয়নগরে আধিপত্যের জেরে সংঘর্ষ, আহত ৩০
বিজয়নগরে আধিপত্যের জেরে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের Read more

রাজধানীতে সর্বোচ্চ ২০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড
রাজধানীতে সর্বোচ্চ ২০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড

রাজধানী ঢাকায় মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার (১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি Read more

‘নাইটহুড’ পেলেন ডেভিট ব্যাকহাম
‘নাইটহুড’ পেলেন ডেভিট ব্যাকহাম

খেলাধুলা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামকে দেওয়া হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ উপাধি ‘নাইটহুড’। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন