আন্তর্জাতিক বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামোতে অর্থায়নকারী সংস্থাগুলোকে এখন থেকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি।গত রোববার (২২ মার্চ) নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ লিখেছেন, ‘সামরিক ঘাঁটির পাশাপাশি যে আর্থিক প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটে অর্থায়ন করে, সেগুলোও বৈধ লক্ষ্যবস্তু।’মার্কিন ট্রেজারি বন্ডকে ‘ইরানিদের রক্তে ভেজা’ হাতিয়ার আখ্যা দিয়ে গালিবাফ বলেন, এসব বন্ড ক্রয় বা ধারণ করা সরাসরি ইরানের জনগণ ও ভূখণ্ডের ওপর হামলাকে সমর্থন করার শামিল। ‘এগুলো কেনার মানে হচ্ছে আপনার নিজস্ব সদরদপ্তর ও সম্পদের ওপর হামলাও আপনি নিজেই কিনে নিচ্ছেন’-যোগ করেন ইরানের স্পিকার।ইরানের উন্নত নজরদারি সক্ষমতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের বিনিয়োগ পর্যবেক্ষণ করি। এটি আপনাদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা।’মার্কিন ঋণপত্রে বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের যুদ্ধযন্ত্রকে সমর্থন করে যাচ্ছে, তাদের উদ্দেশে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি। ইরান এসব কর্মকাণ্ডকে নিজেদের বিরুদ্ধে আগ্রাসনের অর্থায়নে সম্পৃক্ততা হিসেবে দেখছে।প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বিনা উসকানিতে ইরানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের নির্বিচার হামলায় একটি স্কুলে ১৬৮ শিক্ষার্থীসহ অন্তত দেড় হাজার মানুষের প্রাণহানি হয়েছে। জবাবে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।সূত্র: প্রেস টিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থীকে মারধরের ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠন
শিক্ষার্থীকে মারধরের ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে ঢুকে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম শিশিরকে মারধরের ঘটনায় সাত সদস্যের তদন্ত Read more

সীতাকুণ্ডে শিশু-কিশোরদের নামাজমুখী করতে ব্যতিক্রমী আয়োজন
সীতাকুণ্ডে শিশু-কিশোরদের নামাজমুখী করতে ব্যতিক্রমী আয়োজন

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু-কিশোরদের নামাজমুখী করতে ব্যতিক্রমী এক প্রতিযোগিতার আয়োজন করেছে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চারটি মসজিদের পরিচালনা কমিটি।এ আয়োজন বাস্তবায়নে Read more

ঈদের আগে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ: বিজিএমইএ
ঈদের আগে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ: বিজিএমইএ

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের ৯৯ শতাংশ পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি Read more

বেনাপোলে বাংলাদেশি ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
বেনাপোলে বাংলাদেশি ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

বেনাপোল বন্দর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম প্রামাণিক (৪৩) নামে একজন ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত Read more

শ্রেণিকক্ষে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কালিহাতীতে শিক্ষক গ্রেপ্তার
শ্রেণিকক্ষে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কালিহাতীতে শিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুল (৪৬) কে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির Read more

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৩ ফিলিস্তিনি, বাড়ছে দুর্ভিক্ষ
২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৩ ফিলিস্তিনি, বাড়ছে দুর্ভিক্ষ

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন