রাতের শেষভাগে হালকা শীত, সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু আর ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আমেজ। ফলে গ্রামীণ জনপদে এখন শীতের আগমনী হাওয়া বইছে। শীতের এই আবহে সবকিছু যেন বদলে যেতে শুরু করেছে। জানান দিচ্ছে খেজুরের রস ও গুড়ের স্বাদের কথা।শীত এখনো না নামলেও খেজুরের রস ও গুড় তৈরির প্রস্তুতি শুরু করেছেন নওগাঁর গাছিরা। আর কদিন পর শুরু হবে রস সংগ্রহ, তাই গাছিদেরও বেড়েছে ব্যস্ততা। আগামী ৪-৫ মাস চলবে রস সংগ্রহের কর্মযজ্ঞ, যা থেকে তৈরি হয় সুমিষ্ট পাটালি ও লালী গুড়।নওগাঁর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়- জমির আইল, রাস্তার পাশ এবং পুকুর পাড়ে বছরজুড়ে অযত্ন-অবহেলায় খেজুর গাছগুলো পড়ে থাকলেও এখন কদর বেড়েছে। কারণ এসব গাছ দিবে শীত মৌসুমজুড়ে আহরিত সুমিষ্ট রস। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক গাছ থেকে অন্য গাছে ডাল কেটে পরিষ্কার করতে ছুটছেন গাছিরা। হাতে দা, কোমরে রশি বেঁধে নিপুণ হাতে গাছ তৈরি করছেন তারা। এরই মধ্যে অনেকে রস সংগ্রহের জন্য গাছে নলি গাঁথা শুরু করেছেন।গাছিদের সঙ্গে কথা বলে জানা যায়, কার্তিক-অগ্রহায়ণ মাসে খেজুরের গাছ তোলা (গাছের উপরিভাগ চেঁছে পরিষ্কার করা) হয়। কয়েক দিন রেখে দিয়ে গাছের তোলা অংশ শুকানো হয়। এরপর খেজুরগাছ চেঁছে ওপরের দিকে দুটি চোখ কাটা হয়। নিচের দিকে বসানো হয় নলি। পরে সেখান থেকে রস সংগ্রহ করা হয়ে থাকে। শীত মৌসুমে ৪-৫ মাস খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা যায়। যত বেশি শীত পড়ে, গাছ থেকে তত বেশি রস সংগ্রহ করা হয়। তবে গ্রামের মাঠে আর মেঠোপথের ধারে কিছু গাছ থাকলে বিভিন্ন কারণে দিনে দিনে কমছে খেজুরের গাছের সংখ্যা বলে জানান তারা।আত্রাই উপজেলা সাহাগোলা এলাকায় নাটোরের লালপুর থেকে এসেছেন গাছি সোহেল রানা। তিনি ২৫ বছর ধরে খেজুর গাছ কেটে রস সংগ্রহ করেন। তিনি বলেন, ‘এ বছরও ৭০টির বেশি খেজুরের গাছ তোলার (পরিচর্যার) কাজ শুরু করেছি। আমি গুড় তৈরি করি। শীত মৌসুমে ভালো আয় হয়। খেজুরের গাছ কেটেই বছরের ৬ মাস সংসার চালাই। এখন নতুন গাছি আর পাওয়া যায় না। কেউ এসব কাজে আসতে চান না। খেজুর গাছও কমছে, গাছিও হারিয়ে যাচ্ছে।’সাহাগোলা এলাকার আরেক গাছি আব্দুল খালেক বলেন, ‘২০টি গাছ থেকে এবার রস সংগ্রহ করবো। নিজের ১০ গাছ আর ১০ গাছ চুক্তি করে নিয়েছি এক গাছ মালিকের কাছে থেকে। প্রতি গাছ থেকে মালিককে দিতে হবে ৫ কেজি করে লালী। এক খেজুরগাছ থেকে প্রতিদিন চার কেজির মতো রস পাওয়া যায়। আর ৬ কেজি রস থেকে ১ কেজি গুড় পাওয়া যায়। লালির ক্ষেত্রে ৩ কেজি রসে মেলে ১ কেজি। প্রতিকেজি গুড় ১৮০-২০০ টাকা কেজি বিক্রি হয়।’সদর উপজেলার দিঘিরপাড় গ্রামের গাছি আকামত আলী বলেন, ‘আমি আগে প্রায় ১০০ গাছ কাটতাম। এখন সেটি এসে দাঁড়িয়েছে ৩০-৪০টি। শীতের শুরুতে রস কম পাওয়া যায়। যত বেশি শীত পড়ে, গাছ থেকে তত বেশি রস পাওয়া যায়। কাঁচা রস বিক্রির পাশাপাশি পাটালি ও লালী গুড় তৈরি করে বাজারে বিক্রি করি। তবে বর্তমানে যে হারে খেজুর গাছ হারিয়ে যেতে বসেছে, হয়তো এক সময় আমাদের এলাকায় খেজুর গাছ খুঁজে পাওয়া যাবে না।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার
আমতলীতে খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের তাফালবাড়িয়া খাল থেকে রিফাত (১২) নামের এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ Read more

ভারতে ডায়াবেটিস আক্রান্ত দশজনের চারজনই রোগ সম্পর্কে অবহিত নন
ভারতে ডায়াবেটিস আক্রান্ত দশজনের চারজনই রোগ সম্পর্কে অবহিত নন

এক গবেষণায় বলা হয়েছে, ভারতে গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে ডায়াবেটিসের প্রাদুর্ভাব বেশি। এর জন্য সম্ভাব্য কারণ হিসাবে জীবনযাত্রা, খাদ্যাভ্যাসের মতো বিষয় Read more

ফিলিপাইনে আঘাত হানল সুপার টাইফুন ‘ফুং ওং’, ২ জনের প্রাণহানি
ফিলিপাইনে আঘাত হানল সুপার টাইফুন ‘ফুং ওং’, ২ জনের প্রাণহানি

ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’। এতে দুজনের প্রাণহানির  খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চল। এমতাবস্থায় Read more

এনসিপির ১৫ নেতার একযোগে পদত্যাগ
এনসিপির ১৫ নেতার একযোগে পদত্যাগ

শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ সদস্য পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নকলা Read more

নাটোরে বাস-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ২
নাটোরে বাস-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ২

নাটোরের যাত্রীবাহী বাস, সিএনজি ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ২ জন  আহত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে Read more

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন