ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকারের সমপর্যায়ভুক্ত করতে এবং এর নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে ভবিষ্যতে বাংলাদেশে যেন এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ না থাকে তার বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।আজ বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিংয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই অধ্যাদেশের বিভিন্ন দিক তুলে ধরেন।  প্রেস সচিব বলেন, অধ্যাদেশে আগের আইনগুলো আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। ইন্টারনেট বন্ধের বিষয়ে জোর দেয়া হয়েছে। এই আইনের মাধ্যমে বিটিআরসির ক্ষমতা, কার্যকারিতা ও জবাবদিহিতা সুসংহত করা হয়ছে। গ্রাহকের তথ্যের গোপনীয়তা ও সেবার মান নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি প্রতারণা ও অবৈধ কার্যক্রম প্রতিহত করা হয়ছে।তিনি আরও বলেন, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্ত হবে কি না সে বিষয়ে একটি কমিটি কাজ করবে। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সংশোধনী বাজেটে রাজস্ব আয়ের মাত্রা ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা করা হয়েছে। চলতি অর্থবছরে খাদ্য মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। পাশয়াশি জিডিপি প্রবৃদ্ধি হার ৫ শতাংশ হবে।ওসমান হাদি প্রসঙ্গে তিনি বলেন, ওসমান হাদীর বিষয়ে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করা না গেলেও তার আশপাশের অনেককে গ্রেফতার করা হয়েছে। দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সরকার রয়েছে। দ্রুত বিচার আইনে এর বিচার হবে। এর জন্য প্রয়োজনীয় সবকিছু করবে সরকার।প্রেস সচিব আরও বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিএনপির সঙ্গে আলাপ হচ্ছে। সরকারের তরফ থেকে তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দেব।আওয়ামী লীগ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। দলটির কার্যক্রম নিষিদ্ধ। তাই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এ সময় ভারতের বাংলাদেশ চলমান উত্তেজনার বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চ-স্তরের সম্মেলন আজ
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চ-স্তরের সম্মেলন আজ

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চ-স্তরের সম্মেলন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ Read more

এমবাপ্পের গোলে শীর্ষস্থান পুনরুদ্ধার করল রিয়াল
এমবাপ্পের গোলে শীর্ষস্থান পুনরুদ্ধার করল রিয়াল

স্প্যানিশ লা লিগায় গেতাফের মাঠে ঘাম ঝরিয়ে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। একমাত্র গোলটি করেছেন দলের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ক্লাব Read more

তিন রাজনৈতিক দলকে যে বার্তা দিলেন ইসহাক দার
তিন রাজনৈতিক দলকে যে বার্তা দিলেন ইসহাক দার

দীর্ঘ বিরতিতে ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সফরে নজর ছিল সবার। বিশেষ নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের স্পঙ্গে কতটা মিলে যেতে Read more

৭ বছর কোমায় থাকার পর না ফেরার দেশে শ্রীলঙ্কান ক্রিকেটার
৭ বছর কোমায় থাকার পর না ফেরার দেশে শ্রীলঙ্কান ক্রিকেটার

সাত বছর ধরে কোমায় থেকে জীবনের সঙ্গে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত হার মানলেন শ্রীলঙ্কার সাবেক অনূর্ধ্ব–১৯ ক্রিকেটার আকশু ফার্নান্দো। মঙ্গলবার (৩০ Read more

আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা
আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্ত দিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব Read more

বান্দরবানে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুই
বান্দরবানে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুই

বান্দরবানের থানচিতে অবৈধ অস্ত্রপাচার রোধকল্পে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন পূর্বক অভিযান চালানো হয়েছে। অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন