বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেওয়া কিশোরগঞ্জের আইনজীবী ফয়জুল করিম মুবিনের সিদ্ধান্তের সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তাঁর বড় ভাই স্থপতি আবু আহমেদ মোবাস্বারুল করিম। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানানো হয়। এতে বলা হয়, ‘আমাদের বৈমাত্রেয় ছোট ভাই অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন অতি সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যোগদান করেছে। তার এই যোগদান একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এর সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পর্ক নেই এবং আমরা এই দল পরিবর্তনকে সমর্থন করছি না।’বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা আমার বাবার আদর্শ ও দেশপ্রেমকে ধারণ ও লালন করি। আমার পিতা শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের একজন অগ্রগণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ‘ডা. ফজলুল করিম একজন বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তি হিসেবে কিশোরগঞ্জে অত্যন্ত সম্মানিত ছিলেন। আজীবন সততার ধারক ও একজন পরিচ্ছন্ন মানুষ হিসেবে দলমত-নির্বিশেষে সবার কাছে শ্রদ্ধেয়। তাঁর সারা জীবনের অর্জিত সম্মান ও পারিবারিক সম্ভ্রম তিনি আমৃত্যু রক্ষা করেছেন, আমরাও তাঁর সন্তান হিসেবে সেই আদর্শকেই ধারণ ও লালন করে যাব, ইনশা আল্লাহ। এদিকে ডাঃ ফজলুল করিমের দুই কন্যা ডেইজি নাজ করিম ও বেবী নাজ করিম তার ভাই আবু আহমেদ মোবাস্বারুল করিমের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, ‘আমরা সকল ভাই বোনরা বাবার আদর্শ ও শহীদ জিয়াউর রহমানের আদর্শ আজীবন লালন করে যাব।’ এর আগে গত ২২ অক্টোবর এডভোকেট ফয়জুল করিম মুবিন নামের একটি ফেসবুক পেজ থেকে মুবিন নিজেই লাইভে এসে আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এরপর সেই ফেসবুক লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এদিকে মুবিনের এমন ঘোষণার পর  কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।প্রসঙ্গত, অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জিয়াউর রহমান সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুর করিমের ছেলে। ফয়জুল করিম গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ
মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজলভ্য ও কার্যকর করতে এবার দক্ষিণাঞ্চলীয় জোহর প্রদেশে স্থায়ী কনস্যুলেট জেনারেল অফিস চালু করতে Read more

পশু ক্রয়ের সময় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন
পশু ক্রয়ের সময় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

সওয়াব অর্জনের অনন্য আমল পশু কুরবানি। হযরত আদম (আ.)-এর দুই ছেলে হাবিল ও কাবিল থেকে কুরবানি শুরু হয়েছিল। পরবর্তীতে কুরবানির Read more

ওমানে প্রেম, স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন ভেঙে পালালো তরুণী
ওমানে প্রেম, স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন ভেঙে পালালো তরুণী

প্রবাসে প্রেম, দেশে ফিরে এসে বিয়ে, এরপর স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশনে বসা এক তরুণীর অপকর্ম ফাঁস হয়ে যাওয়ায় তরিগড়ি করে Read more

ফরিদপুরে স্ত্রীকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক
ফরিদপুরে স্ত্রীকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

ফরিদপুরের সালথায় পারিবারিক বিরোধের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার Read more

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের খবর ‘অসত্য’: পররাষ্ট্র উপদেষ্টা
ভারতের সঙ্গে চুক্তি বাতিলের খবর ‘অসত্য’: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল করা হয়েছে-যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এমন দাবি অস্বীকার Read more

নবীনগরে ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের
নবীনগরে ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পানিতে পড়ে যাওয়া ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় বোন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো তো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন