ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল করা হয়েছে-যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এমন দাবি অস্বীকার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই তালিকা ‘সত্য নয়’।মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পোস্টের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘উপদেষ্টা আসিফ কমেন্ট না করলেও পারতেন। যে তালিকাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তা সত্য নয়। শুধু একটা ছাড়া।’চুক্তি ও প্রকল্পের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘ফেনী নদীর চুক্তিটি এখনো আছে। ২২ সালে স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারক আছে।’এর আগে গত রোববার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি বাতিল হয়েছে, বাকিগুলো বিবেচনাধীন রয়েছে।আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে ভারতের সঙ্গে চুক্তি ও প্রকল্পগুলোর বাতিল এবং পুনর্বিবেচনাধীন তালিকাও প্রকাশ করেন।তালিকায় উল্লেখ করা হয়-১. ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প (বাতিল)।২. অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ (বাতিল)।৩. আশুগঞ্জ-আগরতলা করিডোর (বাতিল)।৪. ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প (বাতিল)।৫. কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প (স্থগিত)।৬. বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি (বাতিল)।৭. ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব (বাতিল)।৮. সিলেট-শিলচর সংযোগ প্রকল্প (বাতিল)।৯. পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি (বাতিল)।১০. ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা ) (বাতিল)।১১. আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি (পুনর্বিবেচনা)।১২. গঙ্গা পানি বণ্টন চুক্তি (নবায়ন/পুনর্বিবেচনা)।১৩. তিস্তা নদী পানি বণ্টন চুক্তি (খসড়া অবস্থায় ছিল, বাস্তবায়নের জন্য আলোচনায়)।১৪. ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই-এর সঙ্গে ট্যাগ বোট চুক্তি (বাতিল)।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার
অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার

অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ করা হয়েছে, সিডনি ও মেলবোর্নে ইহুদিবিরোধী হামলার পেছনে তেহরান Read more

’আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদি’
’আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদি’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। সিঙ্গাপুর জেনারেল Read more

নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬
নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।আজ বুধবার (২৩ জুলাই) বড়াইগ্রামের Read more

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির আবেদন
জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির আবেদন

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়েছে।আজ রবিবার (৪ মে) Read more

সৌদি-তুরস্ক-ইরান-পাকিস্তান মিলে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব
সৌদি-তুরস্ক-ইরান-পাকিস্তান মিলে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবিলায় ৪ দেশ নিয়ে ‘ইসলামিক সেনাবাহিনী’ গঠনের প্রস্তাব দিয়েছে ইরান।দেশটির নেতা মহসেন রেজাই বলেন, এই সেনাবাহিনী গঠন Read more

‘এখন ভুল স্বীকার করলেও আ.লীগের আর সময় নেই’
‘এখন ভুল স্বীকার করলেও আ.লীগের আর সময় নেই’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৭ মাস পেরিয়ে গেলেও তারা কোনো অনুতপ্ত হয়নি। এখন যদি এসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন