নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলোর কোন নীতিমালা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের নীতিমালা দেখতে চাই। যেই নীতিমালার ভিত্তিতে তারা মার্কা অন্তর্ভুক্ত করে, আবার বাদ দিয়ে দেয়—এই নীতিমালা আমাদেরকে দিতে হবে।শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফর উপলক্ষ্যে আয়োজিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘আমরা বারবার বলে আসছি, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয়, সেই সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই। তাদের সকালে ঘুম থেকে উঠে মনে হয়, মাইক মার্কা দিবে, আবার মোবাইল দেখার পর মনে হয় মোবাইল মার্কা দিবে, ট্রাইপড দেখলে ট্রাইপড মার্কা, ওই যে সূর্য দেখছে সেটারও মার্কাও আছে।’হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কোন নীতিমালার মধ্য দিয়ে শাপলাকে অন্তর্ভুক্ত করা হয়নি, কিংবা কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে- তা স্পষ্ট করা হয়নি। এমনকি সম্প্রতি শাপলা কলিকে কোন নীতিমালার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটাও স্পষ্ট নয়।’এনসিপির এই নেতা জোর দিয়ে বলেন, ‘ইসি এভাবে চলতে পারে না। এটি একটি সাংবিধানিক এবং জনগণের প্রতিষ্ঠান; তাই এটি নীতিমালার ভিত্তিতেই চলতে হবে।’এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সফর উপলক্ষ্যে আয়োজিত সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবুসাঈদ মুসা। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে উদ্ধারকারী নৌকা উল্টে ৫ জনের মৃত্যু
পাকিস্তানে উদ্ধারকারী নৌকা উল্টে ৫ জনের মৃত্যু

পাকিস্তানের বন্যাদুর্গত দক্ষিণ পাঞ্জাব প্রদেশে উদ্ধারকারীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং এক ডজনেরও বেশি Read more

‘ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে বৃহৎ জোট গঠন করবে বিএনপি’
‘ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে বৃহৎ জোট গঠন করবে বিএনপি’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী Read more

টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট)

আজ ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড শুরু। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগে প্লে-অফ পর্বের শেষ দিন আজ। চলুন দেখে নেয়া যাক আজকের খেলার Read more

কোচের সিদ্ধান্তেই ব্রাজিল দল থেকে বাদ নেইমার!
কোচের সিদ্ধান্তেই ব্রাজিল দল থেকে বাদ নেইমার!

২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের দুই ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে ব্রাজিল জাতীয় দল। এই দুটি ম্যাচের জন্য ২৫ আগস্ট Read more

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে সমস্যাবোধ করছি না: বাণিজ্য উপদেষ্টা
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে সমস্যাবোধ করছি না: বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশ কোনো সমস্যাবোধ করছে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে Read more

লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলায় বিএনপি নেতার হামলায় আহত ৫
লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলায় বিএনপি নেতার হামলায় আহত ৫

লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলেন স্থানীয় যুবক মোঃ শরীফ উদ্দিন। ভিডিওটি ভাইরাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন