মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজলভ্য ও কার্যকর করতে এবার দক্ষিণাঞ্চলীয় জোহর প্রদেশে স্থায়ী কনস্যুলেট জেনারেল অফিস চালু করতে যাচ্ছে সরকার। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবন পরিদর্শনকালে  এ ঘোষণা দেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।পররাষ্ট্র উপদেষ্টা জানান, কুয়ালালামপুরের বাইরে জোহর বাহরুতে কনস্যুলেট স্থাপনের বিষয়টি ইতোমধ্যেই উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। শীঘ্রই এর কার্যক্রম শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি জানান, পেনাংয়েও কনস্যুলেট অফিস খোলার প্রক্রিয়া চলছে।পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘প্রবাসীদের পাসপোর্ট ও কনস্যুলার সেবা প্রদানকে আরও মানবিক, দ্রুত ও সহজলভ্য করতে হবে। এজন্য মিশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও টিম স্পিরিট নিয়ে কাজ করতে হবে।’পরিদর্শন শেষে হাইকমিশনের মিলনায়তনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে হাইকমিশনের সার্বিক কার্যক্রম নিয়ে উপস্থাপনা তুলে ধরা হয়। হাইকমিশনার স্বাগত বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টাকে প্রথমবারের মতো কুয়ালালামপুর হাইকমিশন পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।সভা শেষে তিনি মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এরপর তিনি হাইকমিশনে স্থাপিত ‘কমার্শিয়াল ডিসপ্লে সেন্টার’ পরিদর্শন করেন।সরকারের এই উদ্যোগ মালয়েশিয়ায় অবস্থানরত লাখো প্রবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া Read more

মাশরুম চাষে বদলে গেলো নড়াইলে অসিত বসুর জীবন
মাশরুম চাষে বদলে গেলো নড়াইলে অসিত বসুর জীবন

নড়াইলে প্রথমবারের মতো শুরু হয়েছে মাশরুম চাষ। নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের কৃষক অসিত বসু লিখে ফেলেছেন নতুন Read more

ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প
ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিলের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব সংক্রান্ত একটি বিলে Read more

মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প
মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় মাচাদো যদি Read more

সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেল
সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেল

কণ্ঠশিল্পী সালমা আক্তার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানালেন তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরে সাগর। আজ সন্ধ্যায় সামাজিক মাধ্যমে Read more

ডেঙ্গু ঝুঁকিতে কুমিল্লার ছিন্নমূল মানুষেরা, দেখার কেউ নেই
ডেঙ্গু ঝুঁকিতে কুমিল্লার ছিন্নমূল মানুষেরা, দেখার কেউ নেই

ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে কুমিল্লায়। সরকারি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, বাড়ছে মৃত্যুও। কিন্তু এই সংকটে সবচেয়ে উপেক্ষিত থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন