সওয়াব অর্জনের অনন্য আমল পশু কুরবানি। হযরত আদম (আ.)-এর দুই ছেলে হাবিল ও কাবিল থেকে কুরবানি শুরু হয়েছিল। পরবর্তীতে কুরবানির জন্য হযরত ইবরাহিম (আ.) ও তার শিশুপুত্র ইসমাইল (আ.)-এর আত্মবিসর্জন কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের জন্য অনন্য শিক্ষা ও প্রভুপ্রেমের পাথেয়। কুরবানির পশুর কিছু বৈশিষ্ট্য ও গুণাগুন থাকতে হয়। না হয়, কুরবানি আদায় হয় না। আবার যারা কুরবানি করবেন, তাদের অর্থ ও নিয়তের ক্ষেত্রে পরিচ্ছন্নতা থাকতে হয়। এছাড়া পশু ক্রয়ের সময় এর কল্যাণ চেয়ে দোয়া করা কর্তব্য। রাসুল (সা.) কয়েকটি বিষয়ে আল্লাহর কাছে কল্যাণ চেয়ে দোয়া করতে বলেছেন। হাদিসে শরিফে এসেছে, عن عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو (إِذَا تَزَوَّجَ أَحَدُكُمُ امْرَأَةً أَوِ اشْتَرَى خَادِمًا، فَلْيَقُلِ: اللَّهُمَّ! إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَإِذَا اشْتَرَى بَعِيرًا فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ)، উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা অখাইরা মা জাবালতাহা আলাইহ, ওয়া আউজু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহ।অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার কাছে এর কল্যাণ এবং যে প্রকৃতির ওপর তুমি একে সৃষ্টি করেছ তার কল্যাণ প্রার্থনা করছি।আর তোমার কাছে এর অকল্যাণ এবং যে প্রকৃতির ওপর তুমি একে সৃষ্টি করেছ তার অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। হাদিস : আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের কেউ কোনো নারীকে বিয়ে করলে বা কোনো দাস ক্রয় করলে সে যেন উল্লিখিত দোয়াটি পড়ে। আর তোমাদের কেউ যখন উট ক্রয় করে, সে যেন তার কুঁজের ওপর হাত রেখে উল্লিখিত দোয়া পাঠ করে। (সুনানে আবি দাউদ, হাদিস : ২১৬০)এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি Read more

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব বৈঠক, কীভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ?
বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব বৈঠক, কীভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ?

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে সবশেষ বৈঠক হয়েছিলো শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদে ২০১০ সালে। এরপর ধীরে ধীরে Read more

পাকিস্তানিরা বুদ্ধিমান, অসাধারণ কাজ করে: ডোনাল্ড ট্রাম্প
পাকিস্তানিরা বুদ্ধিমান, অসাধারণ কাজ করে: ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তানিদের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তারা বুদ্ধিমান মানুষ। অসাধারণ কাজ করে।’মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য Read more

কেইপিজেডে পাহাড় কাটার প্রতিবেদন মানতে নারাজ জিএম, সাংবাদিকদের বললেন ‘হলুদ’
কেইপিজেডে পাহাড় কাটার প্রতিবেদন মানতে নারাজ জিএম, সাংবাদিকদের বললেন ‘হলুদ’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড)-এ চলছে পাহাড় কাটার মহোৎসব। পরিবেশ আইন উপেক্ষা করে একের পর এক Read more

ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো সোনার দাম
ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো সোনার দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার জেরে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে। এর প্রভাবে Read more

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

জয়পুরহাট সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মিঠু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) বিকেল ৩টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন