রাজধানী ঢাকার মিরপুরের দারুসসালাম এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১০৫ ভরি সোনা ও ব্যবসার জন্য রাখা ৩২ লক্ষ টাকা চুরির ঘটনায় দায়ের করা মামলায় ভোলা থেকে ৩ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-৮)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত অভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, মামলার এজাহার নামীয় ৮ নম্বর আসামী মো. হোসেন সোহান (৩৩) এবং তার সহযোগী বকুল (৫৬) ও কুলসুম বিবি (৫০)। এর আগে, গেল ১৯ অক্টোবর সকালে রাজধানী ঢাকার মিরপুর মাজার রোডের দারুসসালাম এলাকায় ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহর বাড়ি শাহেদ ভিলায় দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এসময় ওই ব্যবসায়ীর স্ত্রী শাহেদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর বাসায় থাকা ১০৫ ভরি সোনা ও নগদ ৩২ লক্ষ পাঁচ হাজার টাকা চুরি করে হাতিয়ে নেয়। এরপর ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে দারুসসালাম থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করলে ব্যাপক তোলপাড় হয়। এরপর ঢাকা র‍্যাব-৪ এর একটি টিম অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় ১ নম্বর আসামী বিল্লাল হোসেনকে সদরঘাট থেকে গ্রেফতার করে। গ্রেফতার বিল্লাল ও হোসেন সোহান আপন দুই ভাই। র‍্যাব জানায়, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় ৮ নম্বর আসামীকে গ্রেফতার করে র‍্যাব-৮। এসময় চুরি হওয়া মালামালের ১ ভরি ১০ আনা ১ রতি ৪ পয়েন্ট স্বর্ণালংকার, ৮ ভরি ২ আনা ৪ রতি সিটি গোল্ড ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের সহযোগিতা করার দায়ে বকুল বেগম ও কুলসুম বেগম নামের দু’জনকে গ্রেফতার করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে সড়কে ডাকাতির সময় একজন নিহত, আটক ৪
শ্রীপুরে সড়কে ডাকাতির সময় একজন নিহত, আটক ৪

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতাখামাইর মাজারের পাশের সড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় একজন ডাকাত নিহত হয়েছেন এবং চারজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ Read more

‘লড়াই করতে হলে বাংলাদেশ সরকারের সাথে করুন, ক্রিকেটার নয়’
‘লড়াই করতে হলে বাংলাদেশ সরকারের সাথে করুন, ক্রিকেটার নয়’

বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমালোচনা করেছেন জম্মু-কাশ্মির রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। Read more

লঙ্কানদের ওপর ছড়ি ঘোড়াচ্ছে টাইগাররা, উইকেট পেলেন শান্তও
লঙ্কানদের ওপর ছড়ি ঘোড়াচ্ছে টাইগাররা, উইকেট পেলেন শান্তও

কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। বুধবার (২ জুলাই) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান Read more

ফুলবাড়ীতে ঘনকুয়াশা আর শীতে নাকাল জনজীবন, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি
ফুলবাড়ীতে ঘনকুয়াশা আর শীতে নাকাল জনজীবন, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত ৬ দিন ধরে ঘন কুয়াশা,আর হিমশীতল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট Read more

গাজায় নিহত আরও ৬০, ত্রাণ সহায়তা নিতে গিয়ে নিহত ৩১
গাজায় নিহত আরও ৬০, ত্রাণ সহায়তা নিতে গিয়ে নিহত ৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন