ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘আইনের শাসন ও বৈশ্বিক দৃষ্টান্তের রদবদল: ন্যায়, সমতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ’।বৃহস্পতিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন। এসময় অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর এদেশের তরুণ সমাজ একটি বৈষম্যহীন নতুন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়ার স্বপ্ন দেখছে। এলক্ষ্যে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তা ও জ্ঞানের বিকাশ, পাবলিক স্পিকিং, জাতীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরিসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনে এই সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে। বিশ্বের সর্বত্র বিভিন্ন ধরনের অস্থিরতা বিরাজ করছে। এসব অস্থিরতা ও সংকট নিরসনে সমাজে ন্যায়, সমতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করা খুব জরুরি।’ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স-এর মহাসচিব নওশীন ফাতমির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের মডারেটর অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মিসেস মারিয়ান রাবে ন্যাভেলসরুড, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-এর নির্বাহী পরিচালক সারা হোসেন এবং ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মো. রাকিব-উজ-জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫শ’ শিক্ষার্থী ৪ দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। লিঙ্গ বৈষম্য, স্বাস্থ্য, অর্থনীতি, আর্থ-সামাজিক প্রেক্ষাপট, মানবাধিকার, মানবপাচার, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আইন, আন্তর্জাতিক চুক্তি, অভিবাসন নীতি, ভূ-রাজনৈতিক এবং কূটনৈতিকসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা এই সম্মেলনে আলোচনা করবেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১জন আরোহীসহ ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার সময় এটিআর-৪২-৫০০ মডেলের Read more

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাজবাড়ী -কুষ্টিয়া মহাসড়কের হেনা মোড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় বৃটিশ টোবাকোতে চাকুরী করা মেহেদী হাসান নামের একজন নিহত হয়েছে একই Read more

সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬
সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ফরম বাছাইকালে ছাত্রদল ও বিএনপি কর্মীদের দুই পক্ষে বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা Read more

‘যুদ্ধবিরতিতে’ সম্মত ভারত-পাকিস্তান: ডোনাল্ড ট্রাম্প
‘যুদ্ধবিরতিতে’ সম্মত ভারত-পাকিস্তান: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার (১০ এপ্রিল) ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম ট্রুথ স্যোশালে Read more

পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা: জ্বালানি উপদেষ্টা
পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা: জ্বালানি উপদেষ্টা

গণছুটির ঘোষণা দেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. Read more

শুক্রবার ফের মাঠে ফিরছে বিপিএল
শুক্রবার ফের মাঠে ফিরছে বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিসিবি-ফ্র্যাঞ্চাইজি-কোয়াবে ত্রিমুখী বৈঠকের পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন