বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের প্রতি দায়িত্ববোধ, মমত্ববোধ এবং শিক্ষকতায় অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরী। যেকোনো মৃত্যু শোকের, কিন্তু এমন আত্মত্যাগ গর্বের। আমরা যেই পেশাতেই থাকি না কেন, মাহেরীনের মতো দায়িত্ববোধ সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। হিংসা-বিদ্বেষে বিপর্যস্ত এই সময়ে মাহেরীন চৌধুরীর আত্মোৎসর্গ বাঁচার শক্তি জোগায়। রাষ্ট্র এই মহীয়সী নারীকে আজীবন স্মরণে রাখবে।’বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে মরহুমা মাহেরীন চৌধুরীর বাসায় গিয়ে তার শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।এ সময় রিজভীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল হক, সদস্যসচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, আক্তার হোসেন, উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা জাকির হোসেন, মোস্তফা সরকারসহ মহানগর উত্তর ও উত্তরা বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।শিক্ষিকা মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল বলেন, ‘তিনি তার সব ছাত্র-ছাত্রীকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ থেকে তিনি নিজের সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করেছেন। আমরা চাই, রাষ্ট্র তার এই আত্মত্যাগ স্মরণে রাখবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু
পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু

পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দু'পক্ষের সংঘর্ষ ও গুলিতে আহত মুনছুর খাঁ (৬০) নামে আরো একজন Read more

মুন্সিগঞ্জে সাবেক প্যানেল মেয়র সাজ্জাদ সাগর গ্রেপ্তার
মুন্সিগঞ্জে সাবেক প্যানেল মেয়র সাজ্জাদ সাগর গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ দিনমজুর হত্যা মামলার আসামী মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর (৩০) কে Read more

ক্রিকেটকে বিদায় জানালেন চেতেশ্বর পুজারা
ক্রিকেটকে বিদায় জানালেন চেতেশ্বর পুজারা

ভারতের টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম চেতেশ্বর পুজারা। ডানহাতি এই ব্যাটসম্যান দেশের হয়ে এক শতাধিক টেস্ট ম্যাচ খেলেছেন। Read more

পাকিস্তানে সেনা অভিযানে ১২ ‘ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী’ নিহত
পাকিস্তানে সেনা অভিযানে ১২ ‘ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে প্রদেশে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের সময় হওয়া সংঘর্ষে কমপক্ষে ১২ ‘ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী’ নিহত হয়েছে। অন্যদিকে Read more

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে অভিযান: ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে অভিযান: ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার

স্বৈরাচারী শাসক শেখ হাসিনার আমলের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের রাজধানী ঢাকার গুলশান এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন