সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকরি জীবনের শেষ কর্মদিবসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মো. ফজলুল করিম (৬০) নামে এক শিক্ষক। বিদ্যালয়ের ওয়াশ রুমে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসর নামাজ পড়ার আগে অজু করতে তিনি ওয়াশরুমে যান। এরপর সেখানেই হার্ট অ্যাটাকে মারা যান তিনি। পরে শিক্ষকরা বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।বেলাল হোসেন বলেন, ফজলুল করিম ছিলেন নিবেদিতপ্রাণ শিক্ষক। চাকরির শেষ দিনে এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। শিক্ষা পরিবার একজন আদর্শ শিক্ষককে হারালো।রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, তিনি ছিলেন অত্যন্ত সৎ, নম্র ও দায়িত্বশীল শিক্ষক। শেষ কর্মদিবসে নিজ বিদ্যালয়ে এমন মৃত্যুতে সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে শোক বিরাজ করছে। তাঁর বাড়ি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশি ইউনিয়নের মীরের দেয়ালমুরা গ্রামে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রায়গঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনা নদীতে ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ
মেঘনা নদীতে ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিশাল বিগহেড মাছ। রোববার (১৮ মে) সকাল ১১টার দিকে Read more

‘ক্ষমতার ভর জনগণের কাছে নিতে সচেতনভাবে গণভোট দিতে হবে’
‘ক্ষমতার ভর জনগণের কাছে নিতে সচেতনভাবে গণভোট দিতে হবে’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোটে সকলকেই অংশ নিতে হবে, Read more

রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বাসের ধাক্কা, আহত ১
রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বাসের ধাক্কা, আহত ১

রাজধানীর ফার্মগেট এলাকায় বিআরটিসির একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।মঙ্গলবার Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিলেন পুতিন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিলেন পুতিন

ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রবিবার (০৫ অক্টোবর) এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন