ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি ও পদায়নের সুবিধার জন্য জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করেছে সরকার। গত বুধবার এ কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ যুগ্ম সচিব থেকে শুরু করে ওপরের স্তরের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলার বিষয়ে পরামর্শ দিতে গত ৮ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে ছয় সদস্যের জনপ্রশাসনবিষয়ক কমিটি গঠন করে সরকার। এরপর তিন দফায় এ কমিটিতে পরিবর্তন আনা হয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জনপ্রশাসন বিষয়ক কমিটির মতামত নিয়ে বদলি-পদায়নে বেশ জটিলতার সৃষ্টি হয়। অনেক সময় বদলি-পদায়নের ফলে জরুরি কাজগুলোও আটকে যায়। ফলে জাতীয় নির্বাচনের আগে জনপ্রশাসন মন্ত্রণালয় যাতে এককভাবে সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল করতে পারে সেজন্য এ কমিটি বাতিল করা হয়েছে।এ কমিটিতে সদস্য হিসেবে ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সদস্য সচিব ছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ যুগ্ম-সচিব ও এর ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে গত ৮ জানুয়ারি গঠন করা হয় ‘জনপ্রশাসন বিষয়ক কমিটি’। তখন কমিটিতে সদস্য সচিব ছিলেন তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হলে গত ২০ মার্চ তাকে কমিটির সদস্য সচিব করা হয়। এরপর ২৫ আগস্ট সদস্য থেকে কমিটির সদস্য সচিব হিসেবে নিয়োগ পান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একইসঙ্গে কমিটিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।কমিটি পুনর্গঠন করে সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে সদস্য হিসেবে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে বাদ দেওয়া হয়।সরিয়ে দেওয়া হলো ঢাকা ওয়াসার এমডি ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসককেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি একই সঙ্গে এই দুই দায়িত্বে ছিলেন। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বও পালন করে আসছিলেন।বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কর্মকর্তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বপালনের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এর প্রায় দুই মাস পর ১৮ মে এই কর্মকর্তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকেরও দায়িত্ব দিয়েছিল সরকার।স্থানীয় সরকার বিভাগের মতো বড় জায়গায় দায়িত্বপালনের পাশাপাশি রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সেবা সংস্থার দায়িত্ব এক ব্যক্তিকে দিয়ে পরিচালনা নিয়ে নানা মহলে সমালোচনা ছিল। তবে কেন এই কর্মকর্তাকে হঠাৎ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসু নির্বাচনে অংশ নিচ্ছে না গণতান্ত্রিক ছাত্র সংসদ
চাকসু নির্বাচনে অংশ নিচ্ছে না গণতান্ত্রিক ছাত্র সংসদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। ফলে সংগঠনটির পক্ষ থেকে কোনো Read more

শ্রীনগরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
শ্রীনগরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজারে কিস্তির ভার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এক ক্ষুদ্র মুদি ব্যবসায়ী। মৃত ব্যক্তির নাম Read more

‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’: খামেনি
‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’: খামেনি

১৯৭৯ সালে যেভাবে ইরানে রাজতন্ত্রের পতন হয়েছিল, একইভাবে ‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ Read more

নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স
নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স

যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে ‘ডিভিশনাল সেলস ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত Read more

‘যতদিন আমি দায়িত্বে আছি সারের দাম বাড়বে না’
‘যতদিন আমি দায়িত্বে আছি সারের দাম বাড়বে না’

যতদিন দায়িত্বে আছেন ততদিন সারের দাম বাড়বে না বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর Read more

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে তুলে নিয়ে মারধর
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে তুলে নিয়ে মারধর

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ফিল্মি কায়দায় এক যুবদল নেতাকে নিজ রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে হাত-পা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন