চট্টগ্রামের বাঁশখালীতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মো. ফাহিম (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী-চট্টগ্রাম প্রধান সড়কের পুঁইছড়ি ফুটখালী ব্রিজের উত্তর পাশে নতুনপাড়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ফাহিম পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৪ নম্বর ওয়ার্ডের ফরেস্ট টিলা এলাকার মো. আব্দুর রহিমের পুত্র। ১০ বোনের একমাত্র ভাই ছিল সে।স্থানীয়রা জানান, সকালে সড়ক পার হওয়ার সময় পেকুয়া অভিমুখী একটি কাভার্ড ভ্যানের (নম্বর: ঢাকা-মেট্রো-ট: ১৫-১১৯৩) নিচে পিষ্ট হয় শিশুটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ইরানে স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে’
‘ইরানে স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাদের ওপর সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি। এছাড়া শত্রুদের সেনারা স্থল হামলা চালাতে Read more

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবি ভূমিহীনদের
কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবি ভূমিহীনদের

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ভূমিহীন পরিবারগুলো রবিবার (৬ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনের আয়োজন Read more

আন্তর্জাতিক ইন্টারনেট থেকে বেরোচ্ছে ইরান, আনছে নিজস্ব সার্চ ইঞ্জিন-ম্যাসেজিং অ্যাপ
আন্তর্জাতিক ইন্টারনেট থেকে বেরোচ্ছে ইরান, আনছে নিজস্ব সার্চ ইঞ্জিন-ম্যাসেজিং অ্যাপ

ইরান সরকার স্থায়ীভাবে বৈশ্বিক ইন্টারনেট থেকে বেরিয়ে আশার পরিকল্পনা করছে। জানা গেছে, ভবিষ্যতে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার আর নাগরিক অধিকার হিসেবে Read more

আসামি গ্রেপ্তারে পূর্বানুমতি সংক্রান্ত পুলিশের সার্কুলার হাইকোর্টে স্থগিত
আসামি গ্রেপ্তারে পূর্বানুমতি সংক্রান্ত পুলিশের সার্কুলার হাইকোর্টে স্থগিত

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার যে নির্দেশনা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) Read more

নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব
নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব

তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদেরকে তিন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে। আর একজন সচিবকে নতুন Read more

মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা
মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা

রাখাইন ইস্যুতে মানবিক করিডর নিয়ে কোনো আলোচনা হয়নি। এ নিয়ে বাংলাদেশ কোনও চুক্তি বা সমঝোতাও করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন