বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাউ-পিএইচডি ফেলোশিপের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ২৪ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অথবা ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটরের কার্যালয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর, ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল হবে।রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির সদস্য সচিব ও কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আবেদনকারীদের পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য বিএসসি (অনার্স)/ডিভিএম ও এমএস উভয় ডিগ্রিতেই ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৪০ থাকতে হবে। আবেদনের শেষ তারিখ অনুযায়ী বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর। প্রত্যেক নির্বাচিত ফেলো মাসিক ৪০ হাজার টাকা ফেলোশিপ পাবেন। পাশাপাশি গবেষণা ফান্ড, ভর্তি ফি, সেমিনার/সিম্পোজিয়াম/কনফারেন্সে অংশগ্রহণ, পাবলিকেশন চার্জ এবং থিসিস গ্র্যান্ট সবকিছুই বাউ-পিএইচডি ফেলোশিপ কেন্দ্রীয় তহবিল থেকে প্রদান করা হবে।তিনি আরও জানান, আবেদনের নির্ধারিত ফরম বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কার্যালয়, রেজিস্ট্রারের শিক্ষা শাখা এবং ওয়েবসাইট www.bau.edu.bd/casr এ পাওয়া যাবে। আবেদনপত্রের একটি সফট কপি নির্ধারিত সময়ের মধ্যে coordinator.casr@bau.edu.bd ইমেইলে পাঠাতে হবে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাজেকে অস্থিতিশীলতার অপচেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী
সাজেকে অস্থিতিশীলতার অপচেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

পার্বত্য চট্টগ্রামের সাজেক এলাকায় ইউপিডিএফ কর্তৃক বনবিভাগের সরকারি স্থাপনায় হামলা, অবৈধ দখল ও পর্যটকদের গমনাগমন পথ বন্ধ করে অস্থিতিশীল পরিস্থিতি Read more

দেশে ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪২ জন। এ নিয়ে Read more

দুর্নীতির খবর প্রকাশ করে জীবন দিতে হয়েছে সাগর-রুনিকে: মোশাররফ
দুর্নীতির খবর প্রকাশ করে জীবন দিতে হয়েছে সাগর-রুনিকে: মোশাররফ

কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন বলেছেন, আমরা যেমন আয়না দেখে আমাদের চেহারা ও   নিজেকে ঠিক রাখি Read more

জুন মাসে সড়কে ঝরেছে ৬৯৬ প্রাণ
জুন মাসে সড়কে ঝরেছে ৬৯৬ প্রাণ

সারাদেশে জুন মাসে ৬৮৯টি সড়ক দুর্ঘটনায় ৬৯৬ জন নিহত ও ১৮৬৭ জন আহত হয়েছেন। হিসাব অনুযায়ী দৈনিক গড়ে নিহত হয়েছেন Read more

কালিয়াকৈরে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
কালিয়াকৈরে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে Read more

গাজীপুরে এনসিপির অর্ধশত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
গাজীপুরে এনসিপির অর্ধশত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অর্ধশত নেতাকর্মী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই নেতা বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন