চিকিৎসার নিতে ভারতে যাওয়ার জন্য ফয়সাল নামের একজন যাত্রী ৪ মে তারিখে ঢাকা-চেন্নাই রুটের ৮মে তারিখের  জন্য বাংলাদেশ বিমানের একটি টিকেট কাটেন। তখন পযন্ত ভারত পাকিস্থানের যুদ্ধ সেভাবে শুরু হয়নি। তিনি দ্রুত গিয়ে ফিরবেন বলে ওই ৪ মে তারিখেই আবার চেন্নাই-ঢাকা রুটের জন্য ফিরতি টিকিট কাটেন। তিনি ভারতে যাওয়ার সব প্রস্তুতি শেষ করলে হঠাৎ ৬ মে ২০২৫ পেরিয়ে ৭ মের মধ্য রাতে ভারত আচমকা পাকিস্থানে হামলা চালায়। এরপর আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন বাংলাদেশ বিমানের ওই যাত্রী ফয়সাল। তিনি ভয়ে আর ভারতে চিকিৎসা নিতে যেতে চাচ্ছেন না। এ বিষয়ে তিনি বাংলাদেশ বিমানের হটলাইন ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করেন। হটলাইন থেকে জানানো হয় যত যুদ্ধই লাগুক ফ্লাইট বন্ধ হবে না। এরপর তিনি এ প্রতিবেদকের সঙ্গে কথা বললে তিনি যোগাযোগ করেন বিমান বাংলাদেশের হটলাইন নম্বরে। সেই নম্বর থেকে জানানো হয় বিকেলের দিকে ফ্লাইট বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। পরে বিকেল আবার ফোন করা হলে হটলাইন থেকে আবারও জানানো হয় ফ্লাইট চলবেই। যখন যুদ্ধের দামামায় ভারত পাকিস্থানে অনেক বিমানবন্দরের কাযক্রম সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। তখন বাংলাদেশ-ভারত রুটে বিমানের কার্যক্রম বন্ধ রাখার দাবী ভুক্তভোগীদের।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন
নওগাঁয় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে Read more

‘বড় নাশকতার আশঙ্কা’
‘বড় নাশকতার আশঙ্কা’

মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত বেশির ভাগ পত্রিকার প্রথম পাতায় বিএনপি চেয়ারপারসন খালেজা জিয়া ও পুত্রবধু জোবাইদা রহমানের বাংলাদেশে ফেরা, আওয়ামী Read more

যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই
যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইযশোরের চালক সোহাগ হোসেন (২৫) কে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় Read more

বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ Read more

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষা অভিযানে ৩৭ জেলের কারাদণ্ড, গ্রেপ্তার ৬
রাজবাড়ীতে মা ইলিশ রক্ষা অভিযানে ৩৭ জেলের কারাদণ্ড, গ্রেপ্তার ৬

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সদর, গোয়ালন্দ ও পাংশায় ৩৭ জেলের কারাদণ্ড ও ৬ জনকে গ্রেপ্তার করেছে মোবাইল কোর্ট।বৃহস্পতিবার (১৬ Read more

রোগী সেজে প্রতারণা, চিকিৎসা নয় টার্গেট রোগীর গহনা ও টাকা!
রোগী সেজে প্রতারণা, চিকিৎসা নয় টার্গেট রোগীর গহনা ও টাকা!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে টানাবাজ চক্রের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। চক্রের অধিকাংশ সদস্য নারী। তারা চিকিৎসা নিতে নয় বরং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন