নাটোরের লালপুরে কদিমচিলান ভূমি অফিসের সরকারী জায়গার একমাত্র রাস্তা দখল করে আনুমোদন না নিয়ে বাড়ি ও দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।জানা যায়, গত বিগত বছরের ৫ আগষ্টের পর লালপুরের কদিমচিলান বাজার সংলগ্ন ভূমি অফিসের একমাত্র রাস্তায় স্থানীয় মজিরউদ্দিনের ছেলে সানোয়ার হোসেন সানা (৪৫) ৩টি দোকান ঘর নির্মাণ করেছে।একইস্থানে ২ কক্ষ বিশিষ্ট টিনশেড বাড়ি নির্মাণ করেছেন রান্টু (৪৫) নামে অপর একজন ব্যাক্তি।  ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা নিষেধ করলেও তারা শুনেননি বলে জানা গেছে।এবিষয়ে সানোয়ার হোসেন সানা বলেন, ‘আমার জায়গায় আমি দোকান নির্মান করেছি।’ জমির কাগজপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তার কাছে কোন কাগজপত্র নেই।সরকারি জায়গায় বাড়ি নির্মাণ প্রসঙ্গে অপর ব্যাক্তি রান্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা নিজেদের দখলে থাকা জায়গায় বাড়ি করেছি।’পার্শ্ববর্তী জমির মালিক হারুনুর রশিদ জানান, ‘ভূমি অফিস যাওয়ার একমাত্র রাস্তা এটি। প্রভাব খাটিয়ে সরকারী রাস্তা দখল করে সানা ও রান্টু টিনশেড বাড়ি ও দোকান নির্মান করেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিক অভিযোগ করার পরেও কোনও প্রতিকার পাওয়া যায়নি।’এ ব্যাপারে কদিমচিলান ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মিনহাজুল আবেদীন বলেন, ‘রান্টু ও সানোয়ার হোসেন ভূমি অফিসের রাস্তা দখল করে বাড়ি ও দোকান ঘর নির্মান করেছে। উপজেলা ভূমি অফিস থেকে রাস্তা দখলমুক্ত করার নোটিশ প্রদান করার পর নোটিশের মেয়াদ শেষ হয়ে গেলেও তারা কোন পদক্ষেপ গ্রহন করেনি।’লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান জানান, ‘যারা সরকারী ভূমি অফিসের রাস্তা দখল করেছে, তাদের কাছে রাস্তা দখলমুক্ত করার জন্য নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার পরেও যদি স্থাপনা না সরিয়ে ফেলে, তাহলে ভূমি আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইবির ৩০ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত, ৩৩ শিক্ষার্থীর সনদ বাতিলের সিদ্ধান্ত
ইবির ৩০ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত, ৩৩ শিক্ষার্থীর সনদ বাতিলের সিদ্ধান্ত

চব্বিশের জুলাই আন্দোলনবিরোধী অবস্থান নেওয়া ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত Read more

পাইলট তৌকিরকে শহিদ হিসেবে ঘোষণার দাবি বাবার
পাইলট তৌকিরকে শহিদ হিসেবে ঘোষণার দাবি বাবার

রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের শোকে স্তব্ধ তার পরিবার। ছেলের স্মৃতি মনে করে কাঁদছেন Read more

দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন
দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে নিহত পাঁচ শিশুর দাফন সম্পন্ন

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ধসে নিহত ৫ শিশুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২২ মার্চ) সকালে Read more

বাড়ির ছাদে খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
বাড়ির ছাদে খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে মো.আসিম বিন সাইফ (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে Read more

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের
জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন