ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ লড়াইয়ে কিছুটা স্বস্তি পেলেও সালমান শাহর মা নীলা চৌধুরী সম্প্রতি হুমকির মুখে পড়েছেন—অভিনেতা ডন এক মাস আগে তাকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন নীলা।লন্ডন থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান শাহর মা বলেন, ‘এই ২৯ বছরে অনেক মানুষ আমাকে খারাপ বলেছে, আমার ছেলেকে খারাপ বলেছে। কেউ বলেছে, আমি নাকি নিজেই আমার ছেলেকে মেরেছি। কিন্তু আমি জানতাম, একদিন আইন প্রমাণ করবে এটা খুন।’নীলা চৌধুরী বলেন, ‘আদালতের সোমবারের সিদ্ধান্ত আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে। মামলার কার্যক্রম এত দ্রুত শুরু হবে ভাবিনি। এখন মনে হচ্ছে, অবশেষে ন্যায়বিচার পাব।’সালমান শাহর মৃত্যুর প্রসঙ্গে নীলা বলেন, ‘খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন এক নয়। আমার ছেলের শরীরে খুনের আলামত ছিল। সামিরা চট্টগ্রাম থেকে লোক এনে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এর সঙ্গে আজিজ মোহাম্মদের লোকজনও জড়িত।’তিনি দাবি করেন, ‘আমি ২৯ বছর ধরে বলেছি আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। আদালতের পদক্ষেপে সেই কথার সত্যতা পাওয়া যাচ্ছে।’নীলা চৌধুরী অভিযোগ করেন, সম্প্রতি অভিনেতা ডন তাকে হুমকি দিয়েছেন। তিনি বলনে, ‘এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে, প্রেসক্লাবের সামনে যেতে বলেছে। ভাবুন, যে একসময় আমার ছেলের পিছে পিছে ঘুরত, সেই এখন আমাকে হুমকি দেয়! এত সাহস সে কোথা থেকে পায়?’নিজের দীর্ঘ লড়াইয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ এবার ন্যায়বিচার পাব। এত বছর ধরে যারা আমাকে অপমান করেছে, হুমকি দিয়েছে—তাদের বিচার হবেই।’উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে। শুরুতে ঘটনাটি আত্মহত্যা হিসেবে বিবেচিত হয়। তবে সালমানের পরিবার প্রথম থেকেই এটি হত্যা বলে দাবি করে আসছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক বার্সার তারকার গোপনাঙ্গে কামড় বসাল কুকুর
সাবেক বার্সার তারকার গোপনাঙ্গে কামড় বসাল কুকুর

গ্রিসের থেসালেনিকির একটি সড়কে নিজের পোষা কুকুর নিয়ে হাঁটছিলেন সাবেক বার্সা ফুটবলার করলেস পেরেস। কিন্তু বিকেলের এই অবসর কাটানোর সময় Read more

বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য শনাক্ত
বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য শনাক্ত

বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ Read more

বান্দরবানে জীপ খাদে পড়ে যুবক নিহত, শিশুসহ আহত ৩৫
বান্দরবানে জীপ খাদে পড়ে যুবক নিহত, শিশুসহ আহত ৩৫

বান্দরবানে আলীকদম উপজেলায় যাত্রীবাহী একটি জীপ গাড়ি খাদে পড়ে তৈইংয়া মুরুং (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত Read more

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন রাজনৈতিক নাটক!
ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন রাজনৈতিক নাটক!

মার্কিন রাজনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। চলতি বছরের মার্চে মার্কিন সিনেটে দেওয়া এক বক্তব্যে সাবেক কংগ্রেস Read more

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছে প্রাপ্ত বয়স্কেরাও
রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছে প্রাপ্ত বয়স্কেরাও

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন