জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন নায়ক। এমন অবস্থায় নায়ককে দেখতে লন্ডনের হাসপাতালে ছুটে গিয়েছিলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা।ইলিয়াস কাঞ্চন সঙ্গে দেখা করে রোজিনা জানিয়েছেন, তিনি লন্ডনেই ছিলেন এবং পরে কানাডায় চলে যান; আর অভিনেতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন। সেপ্টেম্বরের মাঝামাঝিতে রোজিনা কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন।রোজিনা বলছেন, ‘কাঞ্চন অসুস্থ হলেও মানসিকভাবে তাকে দৃঢ় মনে হয়েছে। ব্রেনের সমস্যা থাকায় মাঝে মাঝে কিছু স্মৃতি ভুলে যান, তবে সব মিলিয়ে আমি তাকে অনেক ভালো দেখেছি।’রোজিনা আরও উল্লেখ করেন, কাঞ্চন যদিও শারীরিকভাবে অসুস্থ, নিয়মিত নামাজ পড়ছেন এবং কথাবার্তা একটু আস্তে-ধীরেই বলছেন।এদিকে শুক্রবার এক বিবৃতিতে জয় বলেন, ‘বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসা চলছে নিয়মিতভাবে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসীসহ সবার কাছে অনুরোধ করছি, আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’জয় আরও বলেন, “বাবার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর থেকে দেশ-বিদেশে ‘নিরাপদ সড়ক চাই’-এর কর্মী, বাবার ভক্ত এবং সাধারণ মানুষ যে আন্তরিকভাবে দোয়া করছেন, বিশেষ করে আজ জুমার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন—এর জন্য আমরা পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।”তবে কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারীর কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে জয় বলেন, ‘দুঃখজনকভাবে, কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের আশায় বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করছেন। এগুলো জনমনে আঘাত হানছে এবং আমার বাবার ভক্তদের কষ্ট দিচ্ছে। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে: টুকু
তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে: টুকু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইল আগমনকে ঘিরে জেলায় ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন Read more

বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় ঘুষ দাবির অভিযোগ
বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় ঘুষ দাবির অভিযোগ

যশোরের বেনাপোল স্থলবন্দরে বেসরকারি নিরাপত্তাকর্মীদের চাকরি রক্ষায় প্রতি সদস্যের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে বন্দরে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

সারাদেশব্যাপী কারিগরি ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লাগাতার আন্দোলন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিক Read more

যশোরে নারী চিকিৎসককে ধর্ষণ, ভুয়া মেজর গ্রেফতার
যশোরে নারী চিকিৎসককে ধর্ষণ, ভুয়া মেজর গ্রেফতার

যশোরে দন্ত চিকিৎসককে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় ভুয়া মেজর বেনজির আহমেদকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। নড়াইল সদরের মির্জাপুর পূর্বপাড়ার নিজ Read more

চকরিয়ায় পুলিশের অভিযানে আটক ৩
চকরিয়ায় পুলিশের অভিযানে আটক ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালায় ডাকাতির সময় উখিয়া বালুখালীর যুবক ২ সন্তানের জনক মাহমুদুল হককে হত্যার ঘটনায় অবশেষে চকরিয়া থানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন