নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. লতিফকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।র‍্যাব জানায়, ২০১১ সালের ৫ নভেম্বর রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।দীর্ঘ ১৪ বছর পর বিচারিক কার্যক্রম শেষে আদালত ২৬ আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড, ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬ জনকে খালাস দেন।রায়ের পর থেকেই পলাতক আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। মঙ্গলবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লতিফকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০
সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

সুইজারল্যান্ডের একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে পুড়ে ৪০ জনে নিহত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে ক্রানস মোন্টানার মদের Read more

আমতলী থানা থেকে এতিমেদর জাটকা লুট!
আমতলী থানা থেকে এতিমেদর জাটকা লুট!

এতিমদের জন্য বরাদ্দকৃত ১৫০০ কেজি জাটকা ইলিশ মাছ আমতলী থানা থেকে লুট হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় Read more

রাজশাহীতে প্রস্তুত হচ্ছে পাইলট তৌকিরের কবর
রাজশাহীতে প্রস্তুত হচ্ছে পাইলট তৌকিরের কবর

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের দাফন হবে রাজশাহীতে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই Read more

দুই দফা বাড়ার পর দাম কমলো স্বর্ণের
দুই দফা বাড়ার পর দাম কমলো স্বর্ণের

দুই দফা বাড়ার পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার Read more

মায়ের ৪৫ বছর আগের বিয়ের শাড়িতে জয়া আহসান
মায়ের ৪৫ বছর আগের বিয়ের শাড়িতে জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকা থেকে কলকাতা, দুই বাংলার পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মন জয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন