বারো দিনেও সন্ধান মেলেনি সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ স্কুলছাত্রী সোনালী খাতুনের (১৬)। এতদিন পার হলেও মেয়ের খোঁজ না পেয়ে হতাশা আর আতঙ্কে দিন কাটাচ্ছে সোনালীর পরিবার। তবে পুলিশ বলছে, নিখোঁজ স্কুলছাত্রীকে খুঁজে পেতে অনুসন্ধান চলছে।গত বুধবার (১ অক্টোবর) সকালে বাসা থেকে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যান সোনালী খাতুন। এরপর আর তার সন্ধান পাওয়া যায়নি। পরিবার আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও সন্ধান না পাওয়ায় এ ঘটনায় বেলকুচি থানায় একটি জিডি করেন সোনালীর মা আঞ্জু মনোয়ারা বেগম। সে উপজেলার বওড়া নতুনপাড়া এলাকার আবু তাহিরুলের মেয়ে ও স্থানীয় কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।জানা যায়, গত ১ অক্টোবর ভোর ৬টায় নিজ বাড়ি থেকে মুকুন্দগাঁতীতে কোচিংয়ে পড়তে যায় সোনালী। এরপর আর সে ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।এ বিষয়ে ২ অক্টোবর সোনালীর মা মোছা. আঞ্জু মনোয়ারা বেগম বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।সোনালীর স্বজনদের অভিযোগ, থানায় ডায়েরি করার ১২ দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত তার সন্ধান বের করতে পারেনি। তাদের নাবালিকা মেয়ে কোথায় কিভাবে আছে তা নিয়ে নানা শঙ্কা বিরাজ করছে পরিবারের মাঝে। অবিলম্বে সোনালীর সন্ধান চান তার বাবা-মা সহ আত্মীয়-স্বজনেরা।এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, সোনালী নামের স্কুলছাত্রী নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছে। তাকে খুঁজে বের করতে আমাদের পুলিশের টিম কাজ করে যাচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে থাকা চারটি ফ্ল্যাট ও ১০ কাঠা জমি জব্দ করেছে আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১৬টি Read more

পোল্যান্ডের সীমান্তে কড়াকড়ি, তল্লাশির মুখে লাখো অভিবাসী
পোল্যান্ডের সীমান্তে কড়াকড়ি, তল্লাশির মুখে লাখো অভিবাসী

জার্মানির সঙ্গে থাকা সীমান্তে পুলিশি তল্লাশি শুরু করার প্রথম সপ্তাহে অন্তত ২৪ জন অভিবাসীকে পোল্যান্ডে ঢুকতে বাধা দিয়েছে দেশটির সীমান্তরক্ষীরা। Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) Read more

অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গায় ৮৭২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গায় ৮৭২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গা জেলায় কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার নীচু এলাকার গ্রামগুলোতে বিভিন্ন ধরনের সবজি, আউশ ও আমন ধান, পাটসহ বিভিন্ন Read more

নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে র‍্যাব-১ সদর দপ্তর থেকে সিপিএসসি কোম্পানী কমান্ডার, লে. কমান্ডার মো; নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ Read more

রাজবাড়ীতে ব্লকেট তুলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
রাজবাড়ীতে ব্লকেট তুলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ব্লকেড করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন