গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার এক দিন পরও দখলদার ইসরাইল এই চুক্তির শর্ত পালন করবে বলে কোনো আস্থা নেই আমাদের বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরাগচি।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের পূর্বের চুক্তি এবং আগ্রাসনবিরতি নিয়ে আমরা সজাগ। জায়োনিস্ট শাসক ধোঁকা ও প্রতারণা করতে পারে। এই শাসকের প্রতি কোনো আস্থা নেই। তিনি লেবাননে পূর্বের আগ্রাসনবিরতির লঙ্ঘনের উদাহরণও উল্লেখ করেন এ সময়।   তবে অরাঘচি আগ্রাসন বিরতির প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করে জানান, যে কোনো পরিকল্পনা যা এই অপরাধ থামাতে সাহায্য করবে, তাতে আমাদের সবসময় সমর্থন রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, ইরান যে কোনো পদক্ষেপ বা উদ্যোগকে সমর্থন করেছে, যা গণহত্যামূলক যুদ্ধ থামানো, দখলদার বাহিনী প্রত্যাহার, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং ফিলিস্তিনিদের মৌলিক অধিকার বাস্তবায়নের অন্তর্ভুক্ত।ইরান ও ইসরাইল জুনে ১২ দিনের যুদ্ধ করেছে, যা শুরু হয়েছিল ইসরাইলের ইরানের নিউক্লিয়ার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে অভূতপূর্ব হামলার মাধ্যমে।  অরাঘচি বলেন, রাশিয়ার মাধ্যমে ইরানকে একটি বার্তা দেওয়া হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে ইসরাইল ইসলামিক প্রজাতন্ত্রের সঙ্গে নতুন কোনো সংঘাত চায় না। তিনি আরও জানান, মোটামুটি তিন-চার দিন আগে নেতানিয়াহু ও পুতিনের মধ্যে একটি টেলিফোন আলাপ হয়েছিল। নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, ইরানের সঙ্গে নতুন যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছা নেই। এই বার্তাটি পরে তেহরানের রাশিয়ান দূতাবাসের কাছে পৌঁছে দেওয়া হয়। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল ইতালি
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল ইতালি

শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর ছিল ইতালি। নেট রান রেটে এগিয়ে থাকায় নেদারল্যান্ডসকে হারাতে Read more

সড়ক সংস্কারের অভাবে বেনাপোল পৌরবাসীর চরম ভোগান্তি
সড়ক সংস্কারের অভাবে বেনাপোল পৌরবাসীর চরম ভোগান্তি

যশোরের বেনাপোল সোনালী ব্যাংকের উত্তর পাশ থেকে বাহাদুরপুর সড়কের দেড় কিলোমিটার সড়কটি (পৌরসভার অন্তর্ভূক্ত) মেরামতের জন্য বছর খানেক আগে খুড়াখুড়ি Read more

নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার
নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়া নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা আমেনা বেগম (৫০) নামে এক নারীকে নিজ গৃহে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গভীর রাতে Read more

সুবর্ণচরে ধানের বদলে বেগুন চাষ, একই গাছে ফলন হচ্ছে বারোমাস
সুবর্ণচরে ধানের বদলে বেগুন চাষ, একই গাছে ফলন হচ্ছে বারোমাস

নোয়াখালীর সুবর্ণচরে পরিবর্তন হচ্ছে কৃষির চিত্র। একসময় যেখানে কৃষকেরা ধান চাষের ওপরই নির্ভরশীল ছিলেন, এখন সেখানে ধানের বদলে বেগুন চাষে Read more

অন্তর্বর্তীকালীন সরকার এখন আইসিইউতে: জাতীয় পার্টির মহাসচিব
অন্তর্বর্তীকালীন সরকার এখন আইসিইউতে: জাতীয় পার্টির মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব কাজী মামুনুর রশিদ বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আইসিইউতে ভর্তি। তাই আইসিইউর পেসেন্ট দিয়ে দেশে কোনোভাবেই সুষ্ঠু Read more

হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের পার্থক্য নেই: রিজভী
হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের পার্থক্য নেই: রিজভী

সরকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছে। এই বাজেটের শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কী বলুন? শেখ হাসিনাও কালো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন