বাংলাদেশের মানুষের কাছে কচু খুবই পরিচিত একটি সবজি। দামে বেশ সস্তা এবং সহজলভ্য হওয়ায় এটি জনপ্রিয় সবজি। এর পাতা শাক হিসেবেও খাওয়া হয়। গ্রামের বাড়ির আনাচকানাচে ও রাস্তার পাশে অনেক জায়গায় কচু জন্মে। তবে অনেক প্রজাতির কচু আছে, যা যত্নের সঙ্গে চাষ করা হয়ে থাকে। কচু ডাঙা ও পানি, দুই স্থানেই বেশ সহজে জন্মাতে পারে। তবে মাটিতে জন্ম নেওয়া কচুর সংখ্যাই বেশি। কিছু কচু আছে, যেগুলো বনজঙ্গলে জন্মে থাকে, এগুলো বুনো কচু নামে পরিচিত। এ ধরনের কচু মানুষের খাওয়ার উপযোগী নয়। মানুষের খাওয়ার উপযোগী জাতের মধ্যে মুখিকচু, দুধকচু, মানকচু, পানিকচু, পঞ্চমুখিকচু ও ওলকচু উল্লেখযোগ্য।কচুর কোনো অংশই ফেলনা নয়, কচুর মূল থেকে শুরু করে, কচুর কাণ্ড, পাতা, ফুল, লতি—সবকিছুই খাওয়ার উপযুক্ত। কচুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা মানবদেহের জন্য খুবই উপকারী। তবে অনেকেই মনে করেন, কচু খাওয়া বেশ ঝামেলার কাজ, তাই অন্য সব সবজি খেলেও কচু এড়িয়ে চলেন। আগাগোড়া খাওয়া যায় এই সবজির পুষ্টিগুণ অবাক করার মতো।জেনে নিন কচুর উপকারিতা ও পুষ্টিগুণকচুর মূল উপাদান হলো আয়রন (Fe), যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে শরীরে অক্সিজেনের সরবরাহ ঠিক রাখে। প্রতি ১০০ গ্রাম কচুশাকে ৩৯ গ্রাম প্রোটিন, ৬ দশমিক ৮ গ্রাম শর্করা, ১৫ গ্রাম চর্বি, ২২৭ মিলি গ্রাম ক্যালসিয়াম, ১০ মিলিগ্রাম আয়রন ও ৫৬ মিলিগ্রাম খাদ্যশক্তি থাকে।কচুশাক: কচুশাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। এটি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এ ছাড়া চোখসম্পর্কিত জটিলতা কমায়। কচুশাকে থাকা স্যাপোনিনস, টেনিনস, কার্বোহাইড্রেট ও ফ্লাভোনয়েড উচ্চ রক্তচাপ কমায়। কচুর ডাঁটায় প্রচুর পরিমাণে পানি থাকে, তাই গরমের সময় কচুর ডাঁটা রান্না করে খেলে শরীরের পানির ঘাটতি পূরণ হয়। নিয়মিত কচুশাক খেলে হৃদ্‌রোগের ঝুঁকিও কমে। কচুশাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, এ কারণে এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কচুশাক। নিয়মিত শাকটি খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। এটি হজমশক্তি বাড়াতেও সাহায্য করে।কচুশাক যেকোনো ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে, কেননা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে এতে। পুষ্টিবিদদের মতে, একজন প্রাপ্তবয়স্ক লোকের ক্যালসিয়াম ও লৌহের চাহিদা কচুশাক সহজেই মেটাতে পারে।কচুর মূল: কচুতে আছে আয়রন, যা রক্তশূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে। রক্ত চলাচল স্বাভাবিক করে। যাঁদের রক্তশূন্যতা আছে, তাঁরা নিয়মিত কচু খেলে উপকার পাবেন। কচু খেলে রক্তের কোলেস্টেরল কমে, তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ওলকচুর রস বেশ উপকারী।নিয়মিত কচু খেলে কোলন ক্যানসার ও স্তন ক্যানসারের ঝুঁকি কমে। জ্বরের সময় রোগীকে দুধকচু রান্না করে খাওয়ালে জ্বর দ্রুত ভালো হয়ে যায়। সব সময় ডাক্তারের পিছু পিছু না দৌড়ে প্রাকৃতিক সুরক্ষা গ্রহণ করা হলো বুদ্ধিমানের কাজ। কচুতে আছে প্রচুর ফাইবার, ফোলেট ও থায়ামিন, যা মানবদেহের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান।কচুর লতি: পুষ্টিবিষয়ক বিজ্ঞানীদের মতে, কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা দেহের রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। খেলোয়াড়, গর্ভাবস্থা, বাড়ন্ত শিশু ও কেমোথেরাপি নিচ্ছেন, এমন রোগীদের জন্য কচুর লতি খুবই উপকারী একটি উপাদান। এতে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে, যা দেহের হাড় শক্ত করে ও চুলের ভঙ্গুরতা রোধ করতে সক্ষম। এর মধ্যে ডায়াটারি ফাইবার বা আঁশের পরিমাণ খুব বেশি আছে। এই আঁশ খাবার খুব সহজে হজম করে, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এ ছাড়া যেকোনো বড় ধরনের অপারেশনের পর খাবার হজমে উপকারী পথ্য হিসেবে কাজ করে এই কচুর লতি।কচুর মুখি: কচুর মুখি একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এ ছাড়াও কচুতে আছে নানারকম ভিটামিন, যা অন্তঃসত্ত্বা মা ও শিশুর জন্য দারুণ উপকারী। এতে বিভিন্ন ধরনের ভিটামিন, যেমন এ, ই, সি ও বি থাকে। কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, সেলেনিয়াম, পটাশিয়াম, বিটা ক্যারোটিন ও ক্রিপ্টোজেন্থিন নামের খনিজ উপাদান থাকে কচুর মুখিতে। এই উপাদানগুলো ভালো অ্যান্টি-অক্সিডেন্ট, যা রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় এবং বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করে। এতে প্রোটিনও থাকে এবং এটি গ্লুটেনমুক্ত খাবার।সাবধানতা: তবে যাঁদের শরীরে অ্যালার্জির সমস্যা আছে, তাঁদের কচু না খাওয়াই ভালো। কচু খাওয়ার পর কিছুটা বুক জ্বালাপোড়া করতে পারে। তাই যাঁদের অ্যাসিডিটির সমস্যা আছে, তাঁদের সতর্ক থাকতে হবে। খাওয়ার পর অ্যাসিডিটির ওষুধ খেয়ে নিলে হবে। কচু রান্না করার আগে কিছু পরিমাণ লেবুর রস, ভিনেগার অথবা তেঁতুল গোলা পানি দিলে অপালেটের দানা দূর করা যায়। আর এই অপালেটের দানা দূর হওয়ার কারণে কচু খেলেও গলা চুলকাবে না।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জঙ্গল পেরিয়ে ২০ কিমি পায়ে হেঁটে আসে জঙ্গিরা, দিশা দেখিয়েছে বিশেষ অ্যাপ!
জঙ্গল পেরিয়ে ২০ কিমি পায়ে হেঁটে আসে জঙ্গিরা, দিশা দেখিয়েছে বিশেষ অ্যাপ!

জম্মু-কাশ্মীরের ত্রালের ঘন জঙ্গল পেরিয়ে প্রায় ২০ কিলোমিটার হেঁটে পহেলগাঁও পৌঁছেছিল পাঁচজন জঙ্গির একটি দল। গোপন সূত্রের বরাতে জানা গেছে, Read more

রায়পুরে অবৈধ টপ সয়েল কাটায় দেড় লাখ জরিমানা, শ্যালো পাম্প জব্দ
রায়পুরে অবৈধ টপ সয়েল কাটায় দেড় লাখ জরিমানা, শ্যালো পাম্প জব্দ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের খাসেরডুগি ও চর আবাবিল ইউনিয়নের উদমারা এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে টপ সয়েল থেকে মাটি কর্তনের Read more

দ্রুততম ফাইফারের রেকর্ড গড়লেন স্টার্ক
দ্রুততম ফাইফারের রেকর্ড গড়লেন স্টার্ক

টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে সবচেয়ে কম বলে (মাত্র ১৫ বলে) ‘ফাইফার’ নিয়ে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। সোমবার Read more

মিটফোর্ডে যুবদল কর্তৃক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ
মিটফোর্ডে যুবদল কর্তৃক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার Read more

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলা মোটরসাইকেলে আগুন
গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলা মোটরসাইকেলে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধর করে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন।রবিবার (১৫ জুন) সকাল সাড়ে এগারোটা Read more

ঢাকা মেডিকেলের আশপাশ থেকে তিন ভবঘুরের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেলের আশপাশ থেকে তিন ভবঘুরের মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আশপাশ থেকে তিন ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন