ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল (মাদরাসা) ধসে অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ৩৮ শিক্ষার্থী।  আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট ১০২ জনকে উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাফি। এর মধ্যে ৯৯ জন জীবিত, ৩ জন মৃত। খবর আল-জাজিরার। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও ৩৮ শিক্ষার্থী আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও ৯১ জন নিজে নিজেই বের হতে পেরেছে।আহত ৭৭ জনকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ভবনের অবশিষ্ট কাঠামো পর্যবেক্ষণ, নিরাপত্তা মূল্যায়ন এবং নতুন উদ্ধারপথ তৈরির কাজ করছেন।সংস্থাটি সামাজিক মাধ্যমে দেয়া বিবৃতিতে জানায়, এই দুর্ঘটনা ভবন নির্মাণে কঠোর নিরাপত্তা মান নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে এনেছে। বহুতল ভবন নির্মাণকালে প্রযুক্তিগত তদারকি জোরদার করার আহ্বান জানানো হয়েছে।অধিকতর তদন্তে জানা গেছে, আল-খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের চারতলা ভবনটি সোমবার বিকেল ৩টার দিকে ধসে পড়ে, যখন শিক্ষার্থীরা আসরের নামাজের জন্য জড়ো হচ্ছিলেন। ভবনের চতুর্থ তলা কংক্রিট ঢালাইয়ের সময় ফাউন্ডেশনের খুঁটি ভেঙে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।উল্লেখ্য, চলতি মাসে এটি ইন্দোনেশিয়ায় দ্বিতীয় ভবনধসের ঘটনা। গত ৩ সেপ্টেম্বর পশ্চিম জাভার বগর জেলায় একটি কমিউনিটি হলে কুরআন তেলাওয়াত অনুষ্ঠানের সময় ভবন ধসে ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাথরঘাটায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
পাথরঘাটায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

বরগুনার পাথরঘাটায়  ইমাম হোসেন  নামে এক ছাত্রদল নেতাকে রাতের আধারে মুখোশ পরে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) Read more

ভোকেশনালে পাসের হার ৭৩.৬৩ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪৯৪৮
ভোকেশনালে পাসের হার ৭৩.৬৩ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪৯৪৮

চলতি বছরের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৭৩ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবার এই পাসের হার ছিল ৮১ Read more

আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী Read more

শীতের দাপট অব্যাহত, কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর
শীতের দাপট অব্যাহত, কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর

উত্তরের জেলা দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ঘন কুয়াশা, হিমেল বাতাস ও কমতে থাকা তাপমাত্রার কারণে জেলার স্বাভাবিক জনজীবন Read more

নড়াইলে ডিবি পুলিশ সেজে অপহরণ নাটক, স্ত্রীসহ গ্রেপ্তার ৪
নড়াইলে ডিবি পুলিশ সেজে অপহরণ নাটক, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই আত্মগোপনে থেকে স্ত্রীকে দিয়ে থানায় অভিযোগ করেন। নড়াইল সদর উপজেলার Read more

চট্টগ্রামে ৩টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন
চট্টগ্রামে ৩টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি।বিএনপি সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন