পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমেরিকান নাগরিকদের ‘লুকিয়ে থাকার’ পরামর্শ দিয়েছে কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে এ তথ্য দেয়া হয়েছে।স্থানীয় সময় রোববার (২২ জুন) দূতাবাসটি এক সতর্ক বার্তায় জানায়, সতর্কতা হিসেবে আমরা কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেখানে আছেন সেখানেই অবস্থান করতে বলছি।ওই বার্তায় এই নির্দেশনার পেছনে কোনো নির্দিষ্ট কারণ কিংবা হুমকির বিবরণ দেওয়া হয়নি। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে।এদিকে এই সতর্কতা এসেছে এমন এক সময়, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত গোটা অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি করেছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্র শনিবার মধ্যরাতে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।এর জেরে ইরান যে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর প্রতি পাল্টা পদক্ষেপ নিতে পারে- এমন আশঙ্কা থেকেই কাতারে এই সতর্কতা জারি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও, গত সপ্তাহে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের কূটনীতিক ও নাগরিকদের ‘বাড়তি সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দিয়েছিল।কাতার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ নিরাপত্তা মিত্র। দেশটিতে অবস্থিত ‘আল উদেইদ এয়ার বেস’ হলো যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য অঞ্চলে সর্ববৃহৎ সামরিক ঘাঁটি। এই ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্র তাদের আঞ্চলিক বিমান অভিযান এবং নিরাপত্তা তৎপরতার বড় একটি অংশ পরিচালনা করে থাকে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে জাতীয় বিপর্যয় ঘটতে পারে’
‘সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে জাতীয় বিপর্যয় ঘটতে পারে’

আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের আগে কোনো নির্বাচন হতে পারে না জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন বলেন, Read more

‎ফটিকছড়ি পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম
‎ফটিকছড়ি পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম

‎চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার রওশন সিকদার বাড়ি সংলগ্ন সড়ক নির্মাণকাজে  নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতি উপেক্ষা করে Read more

‘বিশ্বজুড়ে সংঘাত দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে’
‘বিশ্বজুড়ে সংঘাত দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে’

লাতিন আমেরিকা ও ইরান যুদ্ধ দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এসব সংঘাত মূলত পশ্চিমা দেশগুলোর বৈশ্বিক প্রভাব Read more

রাজধানীর মিরপুরে পুলিশের ব্যতিক্রমী নিরাপত্তা উদ্যোগ
রাজধানীর মিরপুরে পুলিশের ব্যতিক্রমী নিরাপত্তা উদ্যোগ

চলমান আগস্ট মাসকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে রাজধানীর মিরপুর এলাকায় 'পার্টি নিরাপত্তা' জোরদারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মিরপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন