পাহাড়, নদী আর সবুজের বুকে গড়ে ওঠা এ অঞ্চলের মানুষ আজ ভুগছে এক অদৃশ্য দানবের হাতে। নামীদামি ব্র্যান্ডের নকল জুতা তৈরি ও অনুমোদনহীন ইটভাটা পরিচালনার মাধ্যমে দীর্ঘদিন ধরে চলছে প্রতারণা, পরিবেশ ধ্বংস আর জনস্বাস্থ্যের হুমকি। কিন্তু প্রশাসনের নিয়মিত নজরদারির অভাবে এসব কার্যক্রম প্রকাশ্যে ফুলেফেঁপে উঠেছে।অবশেষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের দুটি পৃথক অভিযানে এর কিছুটা চিত্র সামনে আসে।এওচিয়া ইউনিয়নের পাহাড়ি ছনখোলা গ্রামে অবস্থিত লোটাস ফুটওয়্যার লিমিটেড। বাইরে থেকে সাধারণ কারখানা মনে হলেও ভেতরে জালিয়াতির কারবার। আন্তর্জাতিক ব্র্যান্ড এডিডাস, নাইকি ও বাটার নামে নিম্নমানের জুতা তৈরি হচ্ছিল বছরের পর বছর। এ জুতা বাজারে ছড়িয়ে পড়ত আসল পণ্যের বিকল্প হিসেবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেন।তিনি বলেন, ‘এ ধরনের প্রতারণা শুধু ভোক্তার ক্ষতি করছে না, বরং আসল ব্র্যান্ডের সুনামও নষ্ট করছে। তাই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’জুতার কারখানায় অভিযান শেষে বিকেল ৪টার দিকে অভিযান গড়ায় এওচিয়ার ইটভাটাগুলোতে। অভিযানে বিসমিল্লাহ ব্রিকস, এবিসি ব্রিকস, কেএমবি ব্রিকস, মেসার্স মা ব্রিকস ও এইচএবি ব্রিকসকে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। আর মেসার্স খাজা ব্রিকসকে সিলগালা করে দেওয়া হয়।ইউএনও বলেন, ‘অনুমোদনবিহীনভাবে ইট উৎপাদন পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এ ভাটাগুলো বন্ধ না করলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি ধ্বংসস্তূপ দিয়ে যাব।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবরে পানি ছিটানো কি নিষিদ্ধ
কবরে পানি ছিটানো কি নিষিদ্ধ

কবরের মাটি যেন ভালভাবে জমে যায় এ উদ্দেশ্যে দাফনের পর নতুন কবরের ওপর পানি ছিটিয়ে দেওয়া নিষিদ্ধ নয়। বরং অনেকে Read more

কমপ্লিট শাটডাউনে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
কমপ্লিট শাটডাউনে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউনের Read more

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির আবেদন
জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির আবেদন

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়েছে।আজ রবিবার (৪ মে) Read more

অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয়: সামান্তা
অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয়: সামান্তা

অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বুধবার (১৬ এপ্রিল) Read more

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা চালু
হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা চালু

নতুন পাসকি এনক্রিপশন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই নিরাপত্তা সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা ছাড়াই আঙুলের Read more

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ
হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে তথ্য থাকলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন