ইসরাইলকে যুক্তরাষ্ট্রের ‘শেকলে বাঁধা কুকুর’ বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।  সেইসঙ্গে নতুন করে যেকোনো ধরনের সামরিক হামলার জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত আছে বলেও হুঁশিয়ার দেন তিনি। বুধবার (১৬ জুলাই) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রচারিত এক বক্তৃতায় খামেনি বলেন, ‘আমাদের দেশ যুক্তরাষ্ট্র ও এর শেকলে বাঁধা কুকুর ইহুদিবাদী ইসরাইলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। আর এটা অত্যন্ত প্রশংসনীয়। ’গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। ইসরাইলকে সমর্থন জানিয়ে একই সময়ে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।  যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলার কথা উল্লেখ করে খামেনি বলেন, ইরান যে ঘাঁটিতে হামলা চালিয়েছিল, সেটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল আঞ্চলিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র ও অন্যদের আরও বড় আঘাত দেওয়া সম্ভব।যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ফেরার জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিনটি প্রধান দেশ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য আগস্ট মাসের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে।ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, ওই সময়ের মধ্যে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়ে যদি অগ্রগতি না হয়, তাহলে জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।খামেনি বলেন, ‘আমরা কূটনৈতিক বা সামরিক ক্ষেত্রে সবসময় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই প্রবেশ করি; দুর্বলতা থেকে নয়।’তিনি কূটনীতিকদের ‘নির্দেশনা’ অনুসরণ করে জোরদারভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত ঘোষণার সময় তারেক রহমানসহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা
মৃত ঘোষণার সময় তারেক রহমানসহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর Read more

মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট রান্দ্রিয়ানিরিনা
মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট রান্দ্রিয়ানিরিনা

সামরিক হস্তক্ষেপের পর মাদাগাস্কারে কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) উচ্চ সাংবিধানিক আদালতে Read more

গুরুত্বপূর্ণ ৩ মিশনে দূত রদবদল করছে সরকার
গুরুত্বপূর্ণ ৩ মিশনে দূত রদবদল করছে সরকার

৩টি গুরুত্বপূর্ণ মিশনে দূত রদবদল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডে এই রদবদল করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র Read more

আপিলেও বাতিল চুন্নুর মনোনয়ন
আপিলেও বাতিল চুন্নুর মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বাতিল-গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলেও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাহী চেয়ারম্যান ও জাতীয় Read more

যে কারণে এতো দামে মুস্তাফিজকে দলে টানল কেকেআর
যে কারণে এতো দামে মুস্তাফিজকে দলে টানল কেকেআর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে শেষ পর্যন্ত চড়া দামে বিক্রি হয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। যাঁকে ঘিরে একসময় ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কমে Read more

সাতকানিয়ায় টোকেন বাণিজ্যের হোতা এটিএসআই শাহীনকে বদলি
সাতকানিয়ায় টোকেন বাণিজ্যের হোতা এটিএসআই শাহীনকে বদলি

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মাসিক চাঁদাবাজি ও টোকেন বাণিজ্যের অভিযোগ প্রকাশের একদিনের মধ্যেই আলোচিত সহকারী ট্রাফিক সাব-ইন্সপেক্টর (এটিএসআই) শাহীনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন