রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে দরজা খুলে-টিসিবির মালামাল লুটের ঘটনা ঘটেছে । ধারনা করা হচ্ছে, গত মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে অথবা সপ্তাহখানেকের মাঝে এই টিসিবির মালামাল লুটের ঘটনাটি ঘটতে পারে।ডিলারের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের মোট উপকারভোগী ১ হাজার ৩১১জন। তার মধ্যে ঈদের আগে ৮৬২ জনকে দেওয়া হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বাঁকি ৪৫৯ জনকে টিসিবির পণ্য দেওয়া তারিখ ছিল। তাই বরাদ্দকৃত মাল গ্রাম আদালত কক্ষের নিরাপত্তা ভালো হওয়াই সেখানে রাখা হয়।  কিন্তু সকালে গোডাউল খুলে দেখি জানালা ভেঙে মাল চুরি হয়েছে। তবে যেভাবে জানালা ভাঙা হয়েছে তাতে করে চুরির মাল জানালা দিয়ে পার হবে না । তাদের ধারণা পণ্যগুলো কক্ষের দরজার হরপা (খীল) খুলে পার করেছে। সেখানে মোট ৪৫৯ কেজি চিনির সব টুকু চুরি, ৯১৮ কেজি ডালের মধ্যে ৪২৫ কেজি ডাল, সয়াবিন তেল ৪৫৯ মধ্যে ১৮৯ বোতল চুরি হয়েছে।এদিকে টিসিবির মালামাল লুট হওয়ায় দূর থেকে আসা উপকারভোগীদের অনেকেই খালি হাতে ফিরে গেছে। উপকারভোগীরা এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন ।এ ঘটনায় মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি বলেন, টিসিবির ডিলার মেসার্স বিল্পব এন্টারপ্রাইজের স্বতাধিকারি আবু তালেব সরকার। তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত, কোন একটি মহল  আমাকে ফাসাতে এই কাণ্ড ঘটিয়েছেন। আমার প্রশাসনের কাছে দাবি, তদন্ত পূর্বক অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে  জিজ্ঞাসাবাদ করা হলে মূল তথ্য বেরিয়ে আসবে।’ এ বিষয়ে আমি তাৎক্ষণিক মৌখিক অভিযোগ করেছে। বাকি যে পণ্য আছে সে গুলো বিতরণ করা শেষে লিখিত অভিযোগ করব।ইউনিয়ন পরিষদের সদস্য দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, সকালে ডিলার গোডাউন খুলে দেখার পরে চুরির বিষয়টি আমাকে জানান। পরে  আমি বিষয়টি দেখে সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ইনচার্জকে জানিয়েছি। এমন কাজ কখনোই মেনে নেওয়া যায় না । আমরা এই চুরির বিষয়টি তদন্ত পূর্বক অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।গত মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে পরিষধ পাহারা দিচ্ছেলেন গ্রাম পুলিশ জামাল ও খইবর। জামাল জানান, আমারা সুষ্ট সুন্দরভাবে ইউনিয়ন পরিষদটি পালাক্রমে  পাহারার কাজ করে থাকি। কখন কীভাবে গোডাউনটি চুরি হয়েছে । তা বুঝতে পারিনি। তবে আজ ডিলার গোডাউন খোলার পরে জানা গেছে চুরির বিষয়টি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) শাম্মী আক্তার বলেন, টিসিবির মালামাল লুট হওয়ার ঘটনায় মৌখিকভাবে অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান বলেন, অভিযোগ পেলে  প্রয়োজনীয় আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুল-কলেজ ধ্বংস, সাগরতীরে বসে পরীক্ষা দিচ্ছেন গাজার শিক্ষার্থীরা
স্কুল-কলেজ ধ্বংস, সাগরতীরে বসে পরীক্ষা দিচ্ছেন গাজার শিক্ষার্থীরা

অবরুদ্ধ গাজায় প্রায় আড়াই বছর ধরে চলছে ইসরাইলি আগ্রাসন। হামলার মুখে সব ধরনের স্কুল কলেজের স্থাপনাও ধ্বংস হয়ে গেছে। তবে Read more

দুই মাঠে গড়ানো নাটকীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ
দুই মাঠে গড়ানো নাটকীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

ফুটবল বিশ্ব আজ এক বিরল ঘটনার সাক্ষী হলো, যেখানে অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ম্যাচের নিষ্পত্তি হতে সময় লাগলো সাড়ে চার ঘণ্টা! তুমুল Read more

বাজিতপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
বাজিতপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের বাজিতপুর থেকে নিখোঁজের ৫ দিন পর মেঘনা নদীতে ভাসমান অবস্থায় রাকিব (২৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে Read more

চৌহালিতে যুবকের মরদেহ উদ্ধার
চৌহালিতে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চৌহালী থানা নৌ-পুলিশ।নিহত হাফিজুল ইসলাম হাফিজ (৩১) এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের Read more

গোলাপগঞ্জে পলিশেডে টমেটো চাষ, সম্ভাবনা দেখালেন শাহজাহান
গোলাপগঞ্জে পলিশেডে টমেটো চাষ, সম্ভাবনা দেখালেন শাহজাহান

ঋতুর হিসাব বদলে দিয়ে গ্রীষ্মকালেই শীতকালীন সবজি চাষ—এ যেন এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে সিলেটের গোলাপগঞ্জে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় Read more

ইনকিলাব মঞ্চ ব্যতীত কারও প্ররোচনায় পা দেবেন না: জুমা
ইনকিলাব মঞ্চ ব্যতীত কারও প্ররোচনায় পা দেবেন না: জুমা

ইনকিলাব মঞ্চ ব্যতীত কারও প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন