ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় জহিরুল হক (৬০) নামের এক তাবলিগ জামাতের মুসল্লীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায়কালে তার মৃত্যু হয়।মৃত জহিরুল হক রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খানাবাড়ি এলাকার বাসিন্দা।তাবলিগ জামাতে থাকা মৃত জহিরুল হকের চাচাতো ভাই মো. রমজান আলী জানান, মঙ্গলবার আসরের নামাজের পর কিছুটা অসুস্থতা বোধ করেন জহিরুল হক। এরপর একজন সাথী ভাইয়ের সঙ্গে করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে যান তিনি। পরে সেখান থেকে এসে সন্ধ্যায় মাগরিবের নামাজে অংশ নেন। নামাজরত অবস্থায় রুকুতে গেলে হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। এরপর স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি এসে জহিরুল হককে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, গেল ২৯ আগস্ট রংপুর থেকে তিনি ও তার চাচাতো ভাই জহিরুল হকসহ ১২ জন তাবলিগ জামায়েতের সাথী নিয়ে ভোলায় আসেন। বর্তমানে তারা লালমোহনের দালাল বাজার জামে মসজিদে অবস্থানকালে এ ঘটনা ঘটে। এখানে তার প্রথম জানাজা শেষে রাতেই মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে, জানিয়েছেন তাবলিগ জামায়েতের নেতৃত্ব দেওয়া আমির।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট
পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বলে Read more

নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ Read more

যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্ন করা সিনেমার অস্কার জয়
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্ন করা সিনেমার অস্কার জয়

১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ অবলম্বনে পল টমাস অ্যান্ডারসন নির্মাণ করেছেন ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটিতে সমসাময়িক যুক্তরাষ্ট্রের Read more

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈশাখী মেলা
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈশাখী মেলা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী মেলা’। সম্প্রতি কুয়ালালামপুর ও সেলাঙ্গর চাইনিজ অ্যাসেম্বলি হলে বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়ার (বিডিএক্সপ্যাটস) উদ্যোগে Read more

বরিশালে স্বামীর হাতে স্ত্রী খুন!
বরিশালে স্বামীর হাতে স্ত্রী খুন!

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।১১ মে Read more

ফিলিস্তিনিরা ভয়াবহ অবিচারের মুখোমুখি: মিসরের কপটিক পোপ
ফিলিস্তিনিরা ভয়াবহ অবিচারের মুখোমুখি: মিসরের কপটিক পোপ

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মিসরের কপটিক অর্থডক্স খ্রিস্টান চার্চের প্রধান পোপ টাওয়াড্রোস দ্বিতীয়।তিনি এটিকে “ফিলিস্তিনিদের ওপর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন