ফরিদপুর সদর উপজেলায় মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ১৬টি মাহেন্দ্র ভাঙচুরের পাশাপাশি চালকদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ১০ জন আহত হন।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান।আহতদের মধ্যে রাইফুল আলম, মামুন মণ্ডল, সলেমান শেখ ও মোতালেব মল্লিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।স্থানীয়রা জানান, হাজরাতলার মোড়ে সালথাগামী মাহেন্দ্র স্ট্যান্ড এবং ভাঙ্গা রোড মোড়ে কানাইপুরগামী মাহেন্দ্র স্ট্যান্ড রয়েছে। নিয়ম অনুযায়ী সালথার গাড়ি ওই স্ট্যান্ডে দাঁড়াতে না পারলেও, যানজটের কারণে একটি মাহেন্দ্র সেখানে আটকা পড়ে। এ সময় চালককে মারধর ও আটকে রাখে প্রতিপক্ষ। খবর ছড়িয়ে পড়লে ২৫ থেকে ৩০ জন বহিরাগত এসে শ্রমিকদের পিটিয়ে আহত করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।মাহেন্দ্র চালকদের অভিযোগ, যুবদল নেতা মাসুদুর রহমানের অনুসারী শাহীন হাওলাদারের নেতৃত্বে এ হামলা হয়েছে। চালক লিয়াকত আলী বলেন, ‘মাসুদুর রহমান ও শাহীন দীর্ঘদিন ধরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলের চেষ্টা করছেন। প্রতিদিন জোর করে মাহেন্দ্রপ্রতি ৫০ থেকে ১০০ টাকা চাঁদা নেন। শ্রমিকরা দিতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।’চালক রানা সরদার অভিযোগ করেন, ‘দেশি অস্ত্র নিয়ে হামলাকারীরা স্ট্যান্ডে ঢুকে গাড়ি ভাঙচুর করে। বাঁধা দিলে অন্তত ১০ শ্রমিককে গুরুতর আহত করে।’এ বিষয়ে শাহীন হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি, তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।তবে যুবদল নেতা মাসুদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত নই। মাহেন্দ্র শ্রমিকদের নিজেদের ঝামেলা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়াচ্ছে।’ফরিদপুর জেলা মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম বলেন, ‘আমাদের “ফ্যাসিবাদের দোসর” আখ্যা দিয়ে স্ট্যান্ড দখলের চেষ্টা চলছে। আজকের হামলা সেই পরিকল্পনারই অংশ।’ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। তদন্ত সাপেক্ষে দায়ী কারও বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ওসি আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ী‌তে মানববন্ধন শে‌ষে পুলিশের ওপর হামলা ও ভাংচুর, আটক ২
রাজবাড়ী‌তে মানববন্ধন শে‌ষে পুলিশের ওপর হামলা ও ভাংচুর, আটক ২

রাজবাড়ী‌তে পু‌লি‌শের এক এসআই‌কে মার‌ধ‌র ক‌রে‌ছে উ‌ত্তে‌জিত জনতা। র‌বিবার (১৮ মে) বিকা‌লে সদর উপ‌জেলার বসন্তপুর ইউ‌নিয়‌নের রাজাপুর গ্রামে এঘটনা ঘ‌টে ।আহত Read more

ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, সব ফ্লাইট স্থগিত
ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, সব ফ্লাইট স্থগিত

ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রোববার (০৪ Read more

সিপিএলে ব্যাটে-বলে বিবর্ণ সাকিব, হারে শুরু অ্যান্টিগার
সিপিএলে ব্যাটে-বলে বিবর্ণ সাকিব, হারে শুরু অ্যান্টিগার

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ২ মৌসুম পর ফিরে আশানুরূপভাবে রাঙাতে পারেননি সাকিব আল হাসান। ব্যাটের পর বল হাতেও বিবর্ণ দিন Read more

ভারতে যারা হামলা চালিয়েছে শিগগিরই জবাব পাবে: রাজনাথ সিং
ভারতে যারা হামলা চালিয়েছে শিগগিরই জবাব পাবে: রাজনাথ সিং

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পাহালগামে হামলার সঙ্গে যারা জড়িত তারা শিগগিরই কঠোর জবাব পাবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।কাশ্মিরে Read more

ওসমান হাদির শারীরিক অবস্থার আপডেট জানালো ইনকিলাব মঞ্চ
ওসমান হাদির শারীরিক অবস্থার আপডেট জানালো ইনকিলাব মঞ্চ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, তবে তার মৃত্যুর খবর সঠিক নয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার Read more

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু!
সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ড মদীনাতুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন