চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে ৩১ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত পাঠালো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের গেদে ৩২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার। বিজিবি সূত্র জানায়, ফেরতপ্রাপ্তরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে আটক হয়েছিলেন। পরবর্তীতে ভারতীয় আদালতের আদেশে এবং কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্নের পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, ফেরত আসা ৩১ জনের মধ্যে রয়েছেন ১৩ জন পুরুষ, ১৫ জন নারী ও তিনজন শিশু। তারা ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন ধরে আটক ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে তাদের দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মানবিক কারণে এবং দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবেই বিএসএফ এ উদ্যোগ নেয়। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা ও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের ঘটনায় আটক ও হস্তান্তরের প্রবণতা বেড়েছে। বিজিবি জানিয়েছে, স্থানীয়দের সচেতনতা ও সীমান্তে টহল জোরদারের মাধ্যমে এ ধরনের ঘটনা রোধে কাজ চলছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চরভদ্রাসনে ঝুঁকিপূর্ণ সেতুতে ৩ শতাধিক পরিবারের দুঃসহ যাতায়াত
চরভদ্রাসনে ঝুঁকিপূর্ণ সেতুতে ৩ শতাধিক পরিবারের দুঃসহ যাতায়াত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দবিরউদ্দিন প্রামানিকের ডাঙ্গী-টিলারচর এলাকার প্রায় ৩ শতাধিক পরিবারের হাজারখানেক মানুষের একমাত্র চলাচলের সেতুটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। Read more

এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে নতুন ২টি বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে Read more

১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ
১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ

১৮ বছর আগে বরখাস্ত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে Read more

গাজায় ফের ইসরায়েলের হামলা, হুমকিতে যুদ্ধবিরতি চুক্তি
গাজায় ফের ইসরায়েলের হামলা, হুমকিতে যুদ্ধবিরতি চুক্তি

ফিলিস্তিনের গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত কয়েকজন নিহত হয়েছেন। এই হামলা হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ Read more

নড়াইলে মুদি দোকানে অভিযান চালিয়ে মাদক-অস্ত্রসহ আটক ২
নড়াইলে মুদি দোকানে অভিযান চালিয়ে মাদক-অস্ত্রসহ আটক ২

নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশী চাকু, মদ ও চোরাই মোবাইলসহ দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন