জাপানি নাগরিক এরিকো নাকানো এবং বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ দম্পতির সন্তান জেসমিন মালিকা ও লাইলা লিনার বিষয়ে করা আপিল শুনানির জন্য আগামী ২২ জুলাই ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।বুধবার (২৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।আদালতে নাকানো এরিকোর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর ইমরান শরীফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম।এর আগে জাপানি দুই শিশুর মধ্যে বড় মেয়ে জেসমিন মালিকা মায়ের কাছে থাকবে বলে গত বছরের ১৩ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। আর মেজ মেয়ে লাইলা লিনা বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায়ে বলা হয়। তবে বাবা-মা দুজনই সন্তানদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়।এদিকে দুই মেয়েকেই নিজের কাছে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক আপিল করেন নাকানো এরিকো এবং ইমরান শরীফ। তবে আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকাবস্থায় বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে বাংলাদেশ ছাড়েন জাপানি মা নাকানো এরিকো। এতে আদালত অবমাননার মামলা করেন বাবা ইমরান শরীফ। পরে অবশ্য মামলা লড়তে বাংলাদেশে আসেন নাকানো এরিকো।এখন তাদের বড় মেয়ে জাপানে ও মেজ মেয়ে বাংলাদেশে রয়েছে।এর আগে, গত বছরের জুলাই জাপানে মায়ের কাছে থাকা বড় মেয়ে এবং বাংলাদেশ বাবার কাছে থাকা মেজ মেয়ের সঙ্গে তাদের বাবা ও মায়ের দেখা-সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুই শিশুর মা জাপানি নাগরিক এরিকো নাকানো আর বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ।ইমরান ও এরিকোর দুই শিশুর হেফাজত নিয়ে বিচারিক আদালতের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে শিশুদের বাবার করা এক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। রায়ে বলা হয়, ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মেজ মেয়ে তার বাবা ইমরানের হেফাজতে থাকবে। আর বড় মেয়ে তার মা এরিকোর হেফাজতে থাকবে।হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এরিকো নাকানো ও ইমরান শরীফ পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। বড় মেয়েকে নিয়ে মা এরিকোর বাংলাদেশ ছেড়ে জাপানে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে বাবা ইমরান একটি আবেদন করেন।আইনজীবীর তথ্যমতে, ২০২৩ সালের ৯ এপ্রিল বড় মেয়েকে নিয়ে জাপানের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন এরিকো। তিনি ১০ জুলাই বাংলাদেশে আসেন।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ

বিএনপি'র চেয়ারপার্সন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Read more

শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ বরখাস্ত
শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ বরখাস্ত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মো. শাহাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (৪ মে) হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) Read more

নিম্নমানের সামগ্রীতেই চলছে ১৬ কোটি টাকার সাতমাইল-গোগা সড়কের কাজ
নিম্নমানের সামগ্রীতেই চলছে ১৬ কোটি টাকার সাতমাইল-গোগা সড়কের কাজ

স্থানীয়দের বাধার মুখে একদিন কাজ বন্ধ থাকলেও পরদিন একই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে যশোরের শার্শা উপজেলার বসতপুর বাজার এলাকায় ফের Read more

ঈদে বাড়ি ফেরা মানুষকে নিরাপত্তা দিতে কোস্টগার্ডের টহল জোরদার
ঈদে বাড়ি ফেরা মানুষকে নিরাপত্তা দিতে কোস্টগার্ডের টহল জোরদার

আসন্ন ঈদুল আযহায় নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে ভোলার লঞ্চঘাটগুলোতে কোস্টগার্ডের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সোমবার (০২ জুন) Read more

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মামলার অপর Read more

ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা
ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ১৩৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন