ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল দু্ইটার দিকে নিজ কার্যালয়ে তাকে অবরুদ্ধ করা হয়।পরিস্থিতি মোকাবিলায় বুধবার সন্ধ্যায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার বৈঠক করেন। পরে দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি হবে এমন বার্তা দেয়া হলেও আন্দোলনকারীরা তা মানেননি। তারা আজই প্রজ্ঞাপন জারির দাবি জানান।এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার শক্ত অবস্থানে যাচ্ছে পুলিশ। পুলিশের বিশেষায়িত একটি ইউনিট নিরাপত্তা সরঞ্জাম পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন।প্রসঙ্গত, সচিবালয়ে কর্মরতদের জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন নামেন নন ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার বেলা আড়াইটার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হন। পরে মিছিল নিয়ে তারা অর্থ উপদেষ্টার দফতরের সামনে অবস্থান নেন। একপর্যায়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন তারা। এ সময় তারা হ্যান্ডমাইকে ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যুদ্ধে যাওয়ার অন্যতম প্রধান অজুহাতের সরাসরি বিরোধিতা করেছেন দেশটির দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। বুধবার (১৮ Read more

মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা
মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা

''তারুণ্যর ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৮ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে মাদারীপুরে Read more

ভারত-পাকিস্তানে যুদ্ধাবস্থা, বাংলাদেশেরও প্রস্তুত থাকতে হবে: ড. ইউনূস
ভারত-পাকিস্তানে যুদ্ধাবস্থা, বাংলাদেশেরও প্রস্তুত থাকতে হবে: ড. ইউনূস

ভারত ও পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেরও প্রস্তুতি রাখা দরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন Read more

এক নজরে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন
এক নজরে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন

বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ১৯৯১-১৯৯৬ সাল এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ Read more

বাঁশখালীতে ছাত্রদল নেতার নেতৃত্বে জায়গা দখল
বাঁশখালীতে ছাত্রদল নেতার নেতৃত্বে জায়গা দখল

চট্টগ্রামের বাঁশখালীতে মোহাম্মদ তারেক নামের এক ছাত্রদল নেতার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় ৩০-৩৫ জন লোক গাছ কেটে ও টিনের Read more

নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত
নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত

শরীয়তপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত শরীয়তপুর পার্কে নাগরদোলা ভেঙে তিন শিশু আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন