শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি শুরু হলো ইলিশ মাছ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে আখাউড়া স্থলবন্দর হয়ে ক হাজার ১৯২ কেজি ইলিশ পৌঁছায় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়।প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে সাড়ে ১২. ৫ মার্কিন ডলার। এসব ইলিশ ভারতে রপ্তানি করেছে যশোরের বেনাপোলের রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স মাহতাব এন্ড সন্স। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার পরিতোষ বিশ্বাস মাছগুলো আমদানি করছেন।রপ্তানিকারক প্রতিষ্ঠানের পক্ষে আখাউড়া সিএন্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ফারুক মিয়া ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘এবার দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে বাংলাদেশ থেকে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ৩৭টি প্রতিষ্ঠান এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। প্রতি কেজি সাড়ে ১২ ডলার নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রথম চালানে এক হাজার ১৯২ কেজি ইলিশ ভারতের ত্রিপুরায় পাঠানো হয়েছে।’স্থলবন্দরের মাছ রপ্তানিকারক মো. নেছার উদ্দিন ভূঁইয়া বলেন, ‘দুটি পিকআপভ্যানে ৫৩টি বক্সে এক হাজার ১৯২ কেজি মাছ পাঠানো হয়েছে। আজ বিকেলে আরও কিছু ইলিশ পাঠানোর কথা রয়েছে। পর্যায়ক্রমে স্থলবন্দর দিয়ে আরও প্রায় ৯০ টন ইলিশ মাছ ভারতের ত্রিপুরায় রফতানি করার কথা রয়েছে।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেট্রোল মজুদ করে চড়া দামে বিক্রি, ব্যবসায়ীর জেল-জরিমানা
পেট্রোল মজুদ করে চড়া দামে বিক্রি, ব্যবসায়ীর জেল-জরিমানা

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা Read more

আবারও এনসিএল চ্যাম্পিয়ন রংপুর বিভাগ
আবারও এনসিএল চ্যাম্পিয়ন রংপুর বিভাগ

আবারও জাতীয় লিগ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হলো রংপুর বিভাগ। গতবারের মতো এবারও শিরোপা ঘরে তুলেছে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি। ফাইনালে খুলনা Read more

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রাজসিক জয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রাজসিক জয়

মিরপুরের হোম অব ক্রিকেটে যেন উৎসবের আবহ। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং ও দাপুটে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল Read more

চার্জারের সংযোগ খুলতে গিয়ে অটোরিকশা চালক নিহত, স্ত্রী আহত
চার্জারের সংযোগ খুলতে গিয়ে অটোরিকশা চালক নিহত, স্ত্রী আহত

নেত্রকোনার খালিজুরীতে অটোরিকশার চার্জারের সংযোগ দিতে গিয়ে হেলাল মিয়া (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত Read more

প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের
প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার Read more

৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা
৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা

৩৬ বছর ধরে এক হাতে ভর করে জীবন চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত মকবুল হোসেনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন