আবারও জাতীয় লিগ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হলো রংপুর বিভাগ। গতবারের মতো এবারও শিরোপা ঘরে তুলেছে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি। ফাইনালে খুলনা বিভাগকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট পড়েছে দলটি। শনিবার (১২ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে রংপুরকে ফিল্ডিংয়ে পাঠায় খুলনা। ব্যাট হাতে খুলনার শুরুটা ছিল মন্থর, ইনিংসের শেষ পর্যন্ত ছন্দে ফিরতে পারেননি কেউই। নির্ধারিত ২০ ওভারে তারা তোলে মাত্র ৮ উইকেটে ১৩৬ রান।ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের ওপেনাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত আক্রমণে খেলতে থাকেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে ৫৪ রান করে দলের ফাইনালে ওঠার নায়ক হওয়া নাসির হোসেন আজও ছিলেন অনবদ্য। ৩১ বলে করেন ৪৬ রান, মারেন ৫টি চার ও ১টি ছক্কা।নাসিরের সঙ্গে ওপেনিং জুটিতে থাকা জাহিদ জাভেদও খেলেন দায়িত্বশীল ইনিংস (২৭ রান)। দুজনে মিলে ৪২ বলে ৫১ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন।নাসির আউট হলেও জয় নিয়ে চিন্তা করতে হয়নি রংপুরকে। নাঈম ইসলাম ও অধিনায়ক আকবর আলী মিলে নিশ্চিত করেন বাকি কাজটা। শেষ পর্যন্ত ১৮ বল আর ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। নাঈম ৩২ বলে করেন ৪০ রান, আকবর ছিলেন অপরাজিত ১৫ বলে ১৯ রানে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
আমতলীতে জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা

বরগুনার আমতলী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আরেক চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে Read more

যুবকরা বারবার রক্ত দেয়, আর প্রবীণরা তাদের প্রতারিত করে: মাসউদ
যুবকরা বারবার রক্ত দেয়, আর প্রবীণরা তাদের প্রতারিত করে: মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ এবং পাকিস্তান থেকে মুক্তি দিয়েছে। আমরা Read more

রেকর্ড দামের পর কমেছে স্বর্ণের দাম
রেকর্ড দামের পর কমেছে স্বর্ণের দাম

দীর্ঘদিন রেকর্ড দামে থাকার পর দুবাইয়ে স্বর্ণের বাজারে নেমেছে ঠাণ্ডা হাওয়া। আন্তর্জাতিক বাজারে মূল্য পতনের প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। আজ শুক্রবার Read more

এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আ. লীগের মতো পরিণতি হবে: নাহিদ
এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আ. লীগের মতো পরিণতি হবে: নাহিদ

‘দেশ গড়াতে জুলাই পদযাত্রা’ সহ এনসিপির রাজনৈতিক কার্যক্রমে ব্যানার ছিড়ে কিংবা অন্য কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হলে আ. লীগের Read more

‘আ.লীগের ‌‌’কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা’ তুলে নেয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা’
‘আ.লীগের ‌‌’কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা’ তুলে নেয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক Read more

যেভাবে নাম হয়েছে মদিনা
যেভাবে নাম হয়েছে মদিনা

ইসলামী ইতিহাস ঐতিহ্যের শহর মদিনা। বিশ্ব মুসলিমের কাছে এই শহর নবীর শহর হিসেবে পরিচিত। মদিনা ছাড়াও এই শহরের আরও বেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন