কুমিল্লার হোমনা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হাত মাইকে ঘোষণা দিয়ে কফিল উদ্দিন শাহর মাজার ও দরগায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা কটূক্তিকারীর বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন তার ‘বেমজা মহসিন’ নামের ফেসবুক আইডি থেকে বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে নবীজি (সা.) সম্পর্কে আপত্তিকর পোস্ট দেন। এর জেরে তৌহিদ জনতারা মাজার ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কটূক্তিকারী মহসিন কফিল উদ্দিন শাহের নাতি ও আলেক শাহের ছেলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান সাংবাদিকদের বলেন, ‘কটূক্তিকারীকে দ্রুত আমরা গ্রেফতার করে আদালতের মাধ্যমে প্রেরণ করি এবং আমরা তার রিমান্ড চেয়েছি, রিমান্ড মঞ্জুর করেছে। আজকে যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং পিছনে যারা ইন্দনদাতা তাদেরকেও ছাড় দেওয়া হবে না।’ ঘটনা নজরে আসার পর সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।’এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ তৌহিদ জনতা ওই এলাকায় আবদুস শাহ মাজার, নোয়াগাঁও কালু শাজ মাজার, হাওয়ালী মাজার ও হাসান শাহ মাজারেও হামলা করে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানজুড়ে ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ
পাকিস্তানজুড়ে ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবরণের দুই বছর পূর্তি উপলক্ষে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা ইমরান খানের মুক্তির Read more

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসিসহ অন্তত ২০ Read more

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু
চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু

চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে সংক্রমণ শুরুর পর এ নিয়ে চট্টগ্রামে Read more

কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ভারতীয় ৩ নাগরিককে পুশইন করল বিএসএফ
কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ভারতীয় ৩ নাগরিককে পুশইন করল বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ৩ নাগরিককে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিরুদ্ধে।রোববার (২৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলার শৌলমারী Read more

ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ওজনে কারচুপির অভিযোগে কক্সবাজারের সাতটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলাজুড়ে আলোচিত এই অভিযানে বাদ পড়েনি নামি Read more

চাঁদাবাজি-দখলবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে শামা ওবায়েদের কঠোর হুঁশিয়ারি
চাঁদাবাজি-দখলবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে শামা ওবায়েদের কঠোর হুঁশিয়ারি

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন