কুমিল্লার হোমনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে ওই কটূক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মাজার ভেঙে বসতঘর আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ তৌহিদ জনতা।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আছাদপুর গ্রামের কফিল উদ্দিনের মাজার প্রাঙ্গণে আগুন ধরিয়ে দেয়, ফলে পুরো মাজার এলাকা জ্বলতে থাকে। একইসঙ্গে কটূক্তিকারীর বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।খবর পেয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার, উপজেলা প্রশাসন, যৌথ বাহিনী ও থানা পুলিশসহ অন্যান্য বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। এ ছাড়া হোমনা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই কটূক্তিকারীর আগুনে পুড়ে যাওয়া বসতঘরসহ অন্যান্য রক্ষার চেষ্টা করে।স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন তার ‘বেমজা মহসিন’ নামের ফেসবুক আইডি থেকে বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে নবীজি (সা.) সম্পর্কে আপত্তিকর পোস্ট দেন। এর জেরে তৌহিদ জনতারা মাজার ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কটূক্তিকারী মহসিন কফিল উদ্দিন শাহের নাতি ও আলেক শাহের ছেলে।কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান সাংবাদিকদের বলেন, ‘কটূক্তিকারীকে দ্রুত আমরা গ্রেফতার করে আদালতের মাধ্যমে প্রেরণ করি এবং আমরা তার রিমান্ড চেয়েছি, রিমান্ড মঞ্জুর করেছে। আজকে যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং পিছনে যারা ইন্দোনদাতা তাদেরকেও ছাড় দেওয়া হবে না।’ ঘটনা নজরে আসার পর সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ তৌহিদ জনতা ওই এলাকায় আবদুস শাহ মাজার, নোয়াগাঁও কালু শাজ মাজার, হাওয়ালী মাজার ও হাসান শাহ মাজারে হামলা করে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান
বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে দল থেকে যে কারণ Read more

‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সমুদ্রপথ সাঁতরে পাড়ি দিয়েছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক Read more

গোলাপগঞ্জে চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক
গোলাপগঞ্জে চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি অফিসের চেয়ারে বসে এক তরুণী টিকটক ভিডিও বানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৪টার দিকে Read more

বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৪
বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৪

সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার Read more

মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার
মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ব্যাড়িকেড সৃষ্টি করে ধারালো অস্ত্র হাতে একটি গাড়ীতে ডাকাতির চেষ্টার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে Read more

উল্লাপাড়া পৌরসভার ডাম্পিং পয়েন্টে মাছ চাষ
উল্লাপাড়া পৌরসভার ডাম্পিং পয়েন্টে মাছ চাষ

উল্লাপাড়া পৌরসভার নিদিষ্ট ডাম্পিং পয়েন্ট থাকলেও যেখানে সেখানে পৌরসভার বর্জ্য ফেলায় পৌরবাসীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় উল্লাপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন