৩৬ বছর ধরে এক হাতে ভর করে জীবন চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে প্রতিবন্ধী বাচ্চু মিয়া (৪৭)। জন্মের দশ বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে হারিয়ে ফেলেন স্বাভাবিক চলার ক্ষমতা। এরপর থেকেই বসে বসে বাম হাতে ভর করে চলতে হয় তাকে।শারীরিক অক্ষমতা থাকলেও থেমে থাকেনি জীবন সংগ্রাম। পরিবারের ভরণপোষণ করতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেন তিনি। যা পান, তাই দিয়েই চলে স্ত্রী ও তিন সন্তানের অভাবের সংসার। প্রতিদিন গড়ে ৩-৪শ টাকা সংগ্রহ করেন, কখনো বাড়িতে ফেরেন, কখনো আবার বাজারেই রাত কাটে।বাচ্চু মিয়ার ছোট ভাই রুহুল আমিন বলেন, আমার ভাই এক হাতে ভর করে চলতে খুব কষ্ট হয়। যদি কেউ একটা চেইনচালিত রিকশা দিত, তবে সে কিছুটা স্বাভাবিক চলাফেরা করতে পারতো।তার স্ত্রী রাশিদা বেগম জানান, আমার স্বামী হাতে ভর দিয়ে চলে, এতে তার অনেক কষ্ট হয়। একটা চেইনচালিত গাড়ি পেলে চলাচলে তার সুবিধা হতো।নিজের কষ্টের কথা তুলে ধরে বাচ্চু মিয়া বলেন, অনেক কষ্টে সংসার চলছে। চলাচলের জন্য বহু মানুষের কাছে একটি চেইনচালিত রিকশা চেয়েছি, কিন্তু এখনো পাইনি। যদি একটা রিকশা পেতাম, নিজে নিজেই চলতে পারতাম।এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, প্রতিবন্ধী বাচ্চু মিয়াকে আবেদন করতে বলেছি। আবেদন পেলে তার জন্য একটি চেইনচালিত রিকশার ব্যবস্থা করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পেশাদার তিন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। শুক্রবার (২৩ Read more

১২ বছর ভাত মুখে না তোলা ‘বিএনপিভক্ত’ নিজাম মারা গেছেন
১২ বছর ভাত মুখে না তোলা ‘বিএনপিভক্ত’ নিজাম মারা গেছেন

বিএনপি পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার কঠোর প্রতিজ্ঞা নিয়ে দীর্ঘ প্রায় ১২ বছর পার করা নিজাম উদ্দিন Read more

দংশন করা বিষধর সাপ নিয়ে হাসপাতালে আহত শিশু ও তার পরিবার
দংশন করা বিষধর সাপ নিয়ে হাসপাতালে আহত শিশু ও তার পরিবার

ধান ক্ষেতের মধ্য দিয়ে চলে যাওয়া মেঠো পথ ধরে সহপাঠি চাচাত ভাইসহ বাইসাইকেলের পিছনে চড়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল সাদিকুর Read more

নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ
নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ

যশোরের শার্শায় মোটরসাইকেলের সাথে আলমসাধুর সামনাসামনি ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে।রবিবার (১২ অক্টোবর) দুপুরে জামতলা শার্শা সড়কের লাউতাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে Read more

পরমাণু চুক্তির পথে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র
পরমাণু চুক্তির পথে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র

জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। রবিবার (১৩ এপ্রিল) Read more

কসবায় ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ
কসবায় ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন