কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নিছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে উপজেলার ৯১ মণ্ডপে এবারও যথাযথ ধর্মীয় মর্যাদায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রধায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ৫ টার দিকে চকরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় দুর্গাপুজা পালনে উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সার্বিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত তুলে বক্তব্য দিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।উপজেলা প্রশাসনের সভায় চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৭টি প্রতিমা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মন্দির ও মন্ডপ কমিটির সংশ্লিষ্টরা থেকে স্ব স্ব মণ্ডপের সমস্যা এবং করনীয় নির্ধারনেসার্বিক চিত্র তুলে ধরেন।উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত প্রস্তুতিমুলক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।এতে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ও সেনাবাহিনীর প্রতিনিধি।এছাড়া অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা ও পৌরসভা কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও চকরিয়া উপজেলায় ৪৭টি মণ্ডপে প্রতিমা পূজা ও ৪৪ মণ্ডপে ঘটপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ সেপ্টেম্বর রোববার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হবে। আমরা আশাকরি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতায় প্রতিটি মণ্ডপে পূজারীরা নিরবিচ্ছিন্ন ভাবে উৎসব উপভোগ করতে পারবেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিজনহীন ঈদ ও অমানবিক জীবন, হাওরের ২৫ হাজার ‘জিরাতি’ কৃষকের আর্তনাদ
পরিজনহীন ঈদ ও অমানবিক জীবন, হাওরের ২৫ হাজার ‘জিরাতি’ কৃষকের আর্তনাদ

পবিত্র ঈদুল ফিতর মানেই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। কিন্তু কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিস্তীর্ণ হাওরে বোরো আবাদে Read more

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান
৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

চীন-তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় উৎপত্তি হওয়া একটি ভূমিকম্পের কম্পন শুক্রবার (৯ জানুয়ারি) পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। এর মধ্যে রাজধানী ইসলামাবাদ Read more

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি
জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Read more

নড়াইলে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতার কব্জি বিচ্ছিন্ন
নড়াইলে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতার কব্জি বিচ্ছিন্ন

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলামের (৬০) এক হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। এ হামলার Read more

কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় নারীকে হত্যার হুমকি, থানায় অভিযোগ
কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় নারীকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

কিশোরগঞ্জে গাড়ি কিনার জন্য টাকা ধার দিয়ে ফেরত চাইতে গিয়ে হত্যার হুমকির শিকার হয়েছেন আয়েশা আক্তার নামের এক নারী। এ ঘটনায় Read more

নির্ধারিত হাসিলের বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
নির্ধারিত হাসিলের বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ক্রয় ও বিক্রয়ে সরকার নির্ধারিত হাসিল ব্যতীত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন