কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই ভারতের সেনা ও বিমানবাহিনীর গোপন তথ্য ও ছবি পাকিস্তানের কাছে পাচারের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার (৪ মে) পাঞ্জাব রাজ্য পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন—পলক শের মসিহ ও সুরজ মসিহ। গত ৩ মে পাঞ্জাব অমৃতসর রুরাল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পাঞ্জাব পুলিশের মহাপরিচালক (ডিজিপি) গৌরব যাদব এক্স বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে আটক দুই ব্যক্তির যোগাযোগ ছিল।তিনি আরও বলেন, ‘অভিযুক্তদের পাকিস্তানের সঙ্গে সংযোগ তৈরি হয়েছিল অমৃতসর সেন্ট্রাল জেলে আটক হরপ্রীত সিং ওরফে পিট্টু ও ওরফে হ্যাপির মাধ্যমে। অভিযুক্তদের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘পাঞ্জাব পুলিশ ভারতীয় সেনাবাহিনীর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্বে অবিচল রয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’এনডিটিভি জানায়, এর আগে গত সপ্তাহে, পাঞ্জাব রাজ্য পুলিশ একটি সম্ভাব্য গ্রেনেড হামলা প্রতিহত করে। এই হামলার পরিকল্পনার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদদপুষ্ট বাব্বর খালসা ইন্টারন্যাশনালের (বিকেআই) পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।ডিজিপি যাদব জানান, সীমান্তবর্তী জেলাগুলোতে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের জন্য এই চক্র মোটরসাইকেল ব্যবহার করতো এবং তাদের লক্ষ্য ছিল পুলিশ স্থাপনাগুলোতে গ্রেনেড ব্যবহার করে হামলা চালানো।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে ডোবায় ডুবে দুই শিশু ভাইবোনের মৃত্যু
নবীনগরে ডোবায় ডুবে দুই শিশু ভাইবোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে দুই শিশু ভাইবোন পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি Read more

বাউফলে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
বাউফলে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক লিটন খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস Read more

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১০
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১০

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন Read more

সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা
সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

বৃহস্পতিবার থেকে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, Read more

ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ, নেই ভোগান্তি
ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ, নেই ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সিগঞ্জের পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকে সেতুর Read more

পাওনা না পেয়ে দেনাদারের নাম-টাকা লিখে ব্যানার ঝুলালেন ইনতাজ
পাওনা না পেয়ে দেনাদারের নাম-টাকা লিখে ব্যানার ঝুলালেন ইনতাজ

ময়মনসিংহের নান্দাইলে পাওনা টাকা আদায়ে ইনতাজ আলী অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন। টাকা আদায়ে হতদরিদ্র কাঠুরে ইনতাজ ব্যাপারী স্থানীয় বাজারে ডিজিটাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন