দিনাজপুরের খানসামায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২০ জুলাই) ভোরে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় নিজ বাড়ির শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত পারুল আক্তার (৩৮) ওই গ্রামের মো. শাহজাহান আলী বাবুর স্ত্রী এবং কাহারোল উপজেলার সুন্দরপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। পারুল ২ সন্তানের জননী ছিলেন।নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই পারুল মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সংসার জীবনে নানা টানাপোড়েন ও শারীরিক অসুস্থতার কারণেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরিবারের দাবি, এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সর্বশেষ ঘটনার রাতে স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে থাকলেও ভোরে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আমরা মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।ওসি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। কারও বিরুদ্ধে পরিবারের সদস্যরা কোনো অভিযোগ দেননি। তবুও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।    এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৬৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার (১৪ Read more

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে নবজাতকের মৃত্যু, মূল হোতা সবুজ গ্রেফতার
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে নবজাতকের মৃত্যু, মূল হোতা সবুজ গ্রেফতার

শরীয়তপুরে একটি অসুস্থ নবজাতক দ্রুত ঢাকা নেওয়ার পথে স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধার কারণে প্রাণ হারায়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে Read more

রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফলাফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফলাফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে, তবে সেটা জোর করে নয়। নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের পরই তারা ফিরে যাবে। তবে মায়ানমারের Read more

জাপানের ইতিহাসে ‘সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট’ অনুমোদন
জাপানের ইতিহাসে ‘সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট’ অনুমোদন

চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইতিহাসের ‘সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট’ অনুমোদন দিয়েছে জাপান সরকার। ২০২৬ অর্থবছরের জন্য ৯ দশমিক ০৪ ট্রিলিয়ন Read more

প্রতিদিন মাত্র ৩০ মিনিট ব্যায়ামে কমবে ক্যানসারের ঝুঁকি
প্রতিদিন মাত্র ৩০ মিনিট ব্যায়ামে কমবে ক্যানসারের ঝুঁকি

প্রতিদিন মাত্র আধঘণ্টা ব্যায়াম করলে ক্যানসারের ঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব—এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষণায়।গবেষণায় বলা হয়েছে, Read more

শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রাম, নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে
শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রাম, নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে

তাপমাত্রা কমে তীব্র শীতে কাঁপছে গোটা কুড়িগ্রাম। শীতের তীব্র প্রভাব পড়েছে জনজীবনে। হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন