পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের প্রিভিলিয়া এবং খারকিভ অঞ্চলের পিশচান ও টাইখে গ্রামগুলো এখন তাদের দখলে।রুশ বাহিনী এসব এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে অবস্থান শক্ত করছিল। বিশেষ করে প্রিভিলিয়ায় রুশ সেনারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল।এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, কয়েকটি গ্রামে এখনো লড়াই চলছে। তবে তারা স্পষ্ট করে বলেনি, এই এলাকাগুলোর কোন কোনটি তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খারকিভের কুপিয়ানস্ক শহরের কাছে পিশচান এবং সীমান্তঘেঁষা টাইখে গ্রামে সফলভাবে প্রবেশ করেছে রুশ বাহিনী।দনেৎস্ক অঞ্চলে এখনো সবচেয়ে বেশি সংঘর্ষ ঘটছে। তবে রাশিয়া খারকিভ ও দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলেও ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, রুশ বাহিনী পিশচানে প্রবেশের চেষ্টা করলেও সাতটি হামলার মধ্যে ছয়টি প্রতিহত করা হয়েছে।খারকিভ অঞ্চলের গভর্নর বৃহস্পতিবার জানান, রাশিয়ার সীমান্তের কাছে ১৭টি সংঘর্ষ হয়েছে, যার মধ্যে একটি টাইখে গ্রাম।এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি দাবি করেছেন — রাশিয়ার সেনারা পুরো ফ্রন্ট লাইনে সক্রিয় রয়েছে।তবে ইউক্রেনের সেনাপ্রধান ওলেকসান্ডার সিরস্কি পুতিনের এই মূল্যায়নকে প্রশ্নবিদ্ধ করে বলেছেন, রাশিয়ার প্রধান সামরিক পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে না, বারবার বদলাতে ও স্থগিত করতে হচ্ছে। ইউক্রেনীয় সেনারা তাদের আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে এবং পরবর্তী পরিকল্পনাগুলোও ব্যর্থ করে চলেছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০ হাজার টাকার জন্য হত্যা, মিরসরাইয়ে স্ত্রীর পরিকল্পনায় স্বামী খুন
৩০ হাজার টাকার জন্য হত্যা, মিরসরাইয়ে স্ত্রীর পরিকল্পনায় স্বামী খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও তার বড় বোন শ্যামলা বেগম (৬০) এর পরিকল্পনায় মাত্র ৩০ হাজার টাকা চুরি Read more

পাঁচ সচিবসহ ৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
পাঁচ সচিবসহ ৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

পাঁচ সচিব এবং একজন গ্রেড-১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে পৃথক Read more

মানব ত্বকের ডিএনএ থেকে ভ্রূণ তৈরি করলেন বিজ্ঞানীরা
মানব ত্বকের ডিএনএ থেকে ভ্রূণ তৈরি করলেন বিজ্ঞানীরা

মার্কিন বিজ্ঞানীরা প্রথমবারের মতো মানুষের ত্বকের কোষ থেকে নেওয়া ডিএনএ ব্যবহার করে এবং পরে তা শুক্রাণুর সঙ্গে নিষিক্ত করে প্রাথমিক Read more

ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য শফিকুল গ্রেপ্তার
ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য শফিকুল গ্রেপ্তার

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ Read more

উল্লাপাড়া অনশনের ৫ দিন পর প্রেমিক-প্রেমিকার বিয়ে
উল্লাপাড়া অনশনের ৫ দিন পর প্রেমিক-প্রেমিকার বিয়ে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশনের ৫ দিন পর অবশেষে বিয়ে সম্পন্ন হয়েছে। সময়ের কণ্ঠস্বর অনলাইনে 'উল্লাপাড়ায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন