খাদ্য সহায়তা পেতে দীর্ঘ ১২ কিলোমিটার পথ হেঁটে ত্রাণ কেন্দ্রে আসে গাজার বালক আমির। এত কষ্টের পর সফলও হয়েছিল সে। হাতে পেয়েছিল কিছু খাবার। তবে সেগুলো নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েলের সেনারা।এমনই ভয়াবহ তথ্য জানিয়েছেন গাজায় ত্রাণ কেন্দ্রে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতে আসা যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা অ্যান্থনি আগুইলার।গাজায় আন্তর্জাতিক সহায়তা কেন্দ্রগুলোর কার্যক্রম বন্ধ করে গাজা মানবিক ফাউন্ডেশন (জিএইচএফ) নামে একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে গাজার মানুষকে ত্রাণ দেওয়ার চেষ্টা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু সেখানে ত্রাণ নিতে গিয়ে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।এই সংস্থায় কাজ করতে এসেছিলেন সাবেক এ মার্কিন সেনা। তিনি এক পডকাস্টে বলেছেন, গত ২৮ মে আমির ত্রাণকেন্দ্রে এসেছিল। ভিড়ের মধ্যেও সে কিছু ডাল ও চাল নিতে পেরেছিল। ওই সময় তাকে দেখতে পান মার্কিন সেনা অ্যান্থনি আগুইলার। তিনি তাকে কাছে ডাকেন। তখন আমির তার হাত ধরে চুমু খায়। ওই সময় তাকে ধন্যবাদ দিয়ে আমির চলে যায়। এর কিছুক্ষণ পরই সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি ছুড়ে ইসরায়েলি সেনারা। ওই গুলিতে প্রাণ যায় ত্রাণ পেয়ে খুশি হওয়া শিশু আমিরের।  সূত্র: আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘মার্কিন শুল্ক, আলোচনা চলছে অগ্রগতি নেই এখনো’
পত্রিকা: ‘মার্কিন শুল্ক, আলোচনা চলছে অগ্রগতি নেই এখনো’

শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে শেখ হাসিনাসহ তিন জনের বিচার শুরুর খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার Read more

২৫ মার্চ রাতে দেশে এক মিনিটের প্রতীকী ‌‘ব্ল্যাক-আউট’
২৫ মার্চ রাতে দেশে এক মিনিটের প্রতীকী ‌‘ব্ল্যাক-আউট’

‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে এদিন সারাদেশে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের Read more

আইসিসির মাসসেরা শুভমন গিল
আইসিসির মাসসেরা শুভমন গিল

ভারতের টেস্ট দলের দায়িত্ব নিয়ে প্রথম সিরিজেই নজর কেড়েছেন এই ব্যাটার। পুরো সিরিজে ব্যাট হাতে করেছেন ৪ সেঞ্চুরি, পাশাপাশি তার Read more

ঈদে টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ১৭ পদক্ষেপ 
ঈদে টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ১৭ পদক্ষেপ 

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়ক নিরাপদ রাখতে ১৭টি পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার (২২ মে) জেলা প্রশাসকের সম্মেলন Read more

‘চামড়া সংরক্ষণে বিনামূল্যে ২০ কোটি টাকার লবণ দিয়েছে সরকার’
‘চামড়া সংরক্ষণে বিনামূল্যে ২০ কোটি টাকার লবণ দিয়েছে সরকার’

এবছর ঈদুল আযহা উপলক্ষে পশু কোরবানির চামড়া সংরক্ষনের জন্য ২০ কোটি টাকা লবণ বিনামূল্য পৌছে দিয়েছে সরকার। গরুর চামড়া প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন