এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নটা শেষ হয়ে গিয়েছিল ইয়েমেনের বিপক্ষে পরাজয়ের পরই। তবে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচটা দারুণভাবে জিতে মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভিয়েতনামে অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলের ইতিহাসে মাত্র দ্বিতীয় জয় পেল দলটি। এর আগে ২০২০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় এসেছিল। এরপর টানা ১৮ ম্যাচে একটি মাত্র জয় থাকলেও আজকের পারফরম্যান্সে যেন সেই হতাশা কিছুটা ঘুচল।ম্যাচের প্রথমার্ধে গোল না এলেও বাংলাদেশের তরুণরা বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু বিরতির পর কোচ সাইফুল বারীর নেওয়া কৌশলগত পরিবর্তনেই বদলে যায় ম্যাচের চিত্র।দ্বিতীয়ার্ধ শুরুতেই আরমান ফয়সাল, মিরাজুল ইসলাম ও রিমন হোসেনকে তুলে এনে মাঠে নামানো হয় ফাহামিদুল ইসলাম, আল-আমিন ও মিঠু চৌধুরীকে। এই পরিবর্তনেই পাল্টে যায় চিত্র।৭০ মিনিটে সিঙ্গাপুরের ‘হাই লাইন ডিফেন্স’ ভেদ করে দুর্দান্ত এক কোনাকুনি শটে গোল করেন ফাহামিদুল ইসলাম। জাতীয় ও যুব দল মিলিয়ে এটাই তাঁর প্রথম গোল। এর ২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আল-আমিন। ডিফেন্ডার জাহিদ হাসানের লম্বা বল থেকে একক প্রচেষ্টায় গোল করেন তিনি।এরপর ৮০ মিনিটে মহসিন আহমেদ ও ৮২ মিনিটে শেখ মোরছালিন আরও দুটি গোল করে স্কোরলাইন ৪-০ করেন।ম্যাচের অতিরিক্ত সময়ে সিঙ্গাপুর একটি সান্ত্বনার গোল করলেও হার এড়াতে পারেনি। ফলে ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।যদিও মূল পর্বে খেলার সুযোগ হয়নি, তবে শেষ ম্যাচের জয় তরুণদের আত্মবিশ্বাসে জোগাবে নতুন প্রেরণা। ভবিষ্যতের জন্য এমন পারফরম্যান্স হতে পারে শক্ত ভিত। কোচ সাইফুল বারীও নিশ্চয় এই জয়ে কিছুটা হলেও স্বস্তি খুঁজে পাবেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএসসির ফল প্রকাশ কতদিনে জানালেন শিক্ষা উপদেষ্টা
এসএসসির ফল প্রকাশ কতদিনে জানালেন শিক্ষা উপদেষ্টা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. Read more

ট্রাইব্যুনাল পরিদর্শনে আইন ও শিল্প উপদেষ্টা
ট্রাইব্যুনাল পরিদর্শনে আইন ও শিল্প উপদেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের Read more

বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন শমিত শোম
বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন শমিত শোম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার শমিত সোম। বুধবার (৪ জুন) ভোর ৫টায় Read more

পঞ্চগড়ে বাদাম ক্ষেতে গাঁজার চাষ, যুবক গ্রেফতার
পঞ্চগড়ে বাদাম ক্ষেতে গাঁজার চাষ, যুবক গ্রেফতার

পঞ্চগড়ে গাঁজার গাছ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রতন ওরফে লাবু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন