কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহিদ আবদুল কাইয়ুম চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. হাসান অন্তর।এ সময়, ‘তুমি কে আমি কে, সুমাইয়া সুমাইয়া; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই; জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে; আমার বোন খুন কেন, প্রশাসন জবাব চাই; বিচার নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ বলে স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা।মানববন্ধনে লোক প্রশাসন বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, ইনকিলাব মঞ্চ কুবির আহ্বায়ক হান্নান রহিম, কুবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহসিন জামিলসহ অনেকে বক্তব্য প্রদান করেন।লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোরসালিনা বেগম বলেন, ‘আমরা হত্যাকাণ্ডের পর থেকেই যে তথ্যগুলো পাচ্ছি, সবগুলোতে অসংগতি লক্ষ্য করছি। আমরা পুলিশ সুপারের কাছে হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইলে উনি তা এড়িয়ে যান। সর্বোপরি আমরা প্রশাসনের কাছে আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসন সুমাইয়া হত্যার বিচার নিশ্চিত করবে।’গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দীন মোহাম্মদ রুবেল বলেন, ‘আমরা এখনো বলতে পারছি না হত্যার আসল রহস্য কী? আমি স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ চাচ্ছি, তারা যেন এ বিষয়ে কনসার্ন হন। আসামিদের এমন দৃশ্যমান বিচার চাই যা সারা দেশে ছড়িয়ে পড়বে। সুমাইয়া জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে ছিল। যতক্ষণ পর্যন্ত না এ ঘটনার বিচার পাচ্ছি, শেষ পর্যন্ত আমরা লেগে থাকব।’লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসা: শামসুন্নাহার বলেন, ‘ঘরের মধ্যে ঢুকে হত্যা করা এটা কল্পনাও করা যায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভাগ এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের পাশে আছি। ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার হয়েছে কিন্তু এখনো জানি না আসামীর সাথে অন্য কেউ জড়িত ছিল কিনা। এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া যেন বিলম্বিত না হয়, প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ১ লাখ পিস ইয়াবাসহ নারী আটক
চট্টগ্রামে ১ লাখ পিস ইয়াবাসহ নারী আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বসতঘরে গোপন আস্তানায় লুকিয়ে রাখা এক লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। উদ্ধার Read more

পাকিস্তানে ভয়ংকর ‌‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে ভয়ংকর ‌‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের কাছে উন্নত মানের এয়ার-টু-এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুসারে, নতুন চুক্তির আওতায় পাকিস্তান Read more

মনোনয়ন না পাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
মনোনয়ন না পাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিএনপির পক্ষ থেকে Read more

প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার
প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার Read more

আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ গাড়ি
আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ গাড়ি

আগামী সরকারের মন্ত্রীদের জন্য মিতসুবিশি পাজেরোর ৬০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই মডেলের প্রতিটি গাড়ির দাম এক Read more

নুরকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস
নুরকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন