বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আগামী নির্বাচন ঘিরে ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে প্রস্তুত বিএনপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে বিএনপি নেতা-কর্মীরা ভ্যানগার্ডের মতো পাহারা দেবে এবং দাঁতভাঙা জবাব দেবে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী স্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র‍্যালি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগামী দুর্গাপূজা কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা যে কোনো ধরনের নাশকতার চেষ্টা করতে পারে। তবে বিএনপি নেতা-কর্মীরা তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃশা, সাংগঠনিক সম্পাদক আয়িশা আলম নার্গিস, শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলভিনা রফিক, সদস্য সচিব কামরুন্নাহার অনু, সিরাজদিখান উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা শিখাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্স, ছবি ভাইরাল
যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্স, ছবি ভাইরাল

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন তিনি। এরপরই খবর মিলেছিল-ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন Read more

এখন পর্যন্ত যুদ্ধে নিহত অন্তত ৪৩০: ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়
এখন পর্যন্ত যুদ্ধে নিহত অন্তত ৪৩০: ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে অন্তত ৪৩০ জন নিহত ও সাড়ে তিন হাজার জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য Read more

শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ Read more

শীতের আমেজে কুমড়ো বড়ি তৈরির ধুম
শীতের আমেজে কুমড়ো বড়ি তৈরির ধুম

যশোরে শীতের আমেজ কুমড়ো বড়ি তৈরির ধুম পড়েছে। গ্রামে ভোরের রোদ উঠলেই বাড়ির উঠান, বারান্দা ও ছাদে শুরু হয় বড়ি Read more

উদ্বোধন হলো মওলানা ভাসানী সেতু
উদ্বোধন হলো মওলানা ভাসানী সেতু

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হলো বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’। বুধবার (২০ আগস্ট) দুপুরে সেতুটি উদ্বোধন করেন Read more

জেফার-রাফসানের বিয়ের ছবি প্রকাশ
জেফার-রাফসানের বিয়ের ছবি প্রকাশ

জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব আজ (১৪ জানুয়ারি) গায়িকা ও অভিনেত্রী জেফার রহমানকে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহের ছবি এবং স্ট্যাটাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন