আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টের ফলাফলে পজিটিভ আসা কেউ প্রার্থী হতে পারবেন না। মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি প্রার্থীকে ডোপ টেস্টের ফলও দিতে হবে।শুক্রবার (২৯ আগস্ট) সকালে চাকসুর নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাকসুর তফসিলে মাদক পরীক্ষার কথা উল্লেখ করা না হলেও এ পরীক্ষার ফলাফল জমা দিতে হবে।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ডোপ টেস্টের ফলাফল শুধু প্রার্থী জানতে পারবেন, অন্য কাউকে জানানো হবে না। এটি গোপন থাকবে। মনোনয়নপত্র নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এ পরীক্ষা করাতে হবে। এক্ষেত্রে প্রার্থীকে ৩৭৫ টাকা ফি দিতে হবে। হল সংসদের মনোনয়নপত্র নেওয়ার জন্য ২০০ টাকা ও কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র নেওয়ার জন্য ৩০০ টাকা করে দিতে হবে প্রার্থীদের। অর্থাৎ প্রার্থী হতে একজন শিক্ষার্থীকে ৫৫০ থেকে ৬৫০ টাকা দিতে হবে। ডোপ টেস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যে ফলাফল জানানো হবে।এ বিষয়ে কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘ডোপ টেস্ট ও মনোনয়নপত্রের ফি পরিবর্তন হতে পারে। কোনো শিক্ষার্থী যদি ওষুধ খাওয়ার জন্য ডোপ টেস্ট পজিটিভ হয় তাহলে আমরা তার এ ফল বিবেচনা করবো। এর বাইরে চাকসু-সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।’এর আগে, বৃহস্পতিবার চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ১২ অক্টোবর এ নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনের মোট খসড়া ভোটার ২৫ হাজার ৭৫২ জন। আগামী সোমবার এ তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানো যাবে। পরে ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।তফসিল অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র নেওয়া যাবে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে ১৮ সেপ্টেম্বর। এরপর ২১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এটি প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর।১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৭০ সালে প্রথম চাকসু নির্বাচন হয়। প্রতি শিক্ষাবর্ষে চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত নির্বাচন হয়েছে মাত্র ছয়বার। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্রসংগঠনগুলোর মারমুখী অবস্থান, কয়েক দফা সংঘর্ষ ও উপযুক্ত পরিবেশ না থাকায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের কার্যালয় থাকলেও এত দিন ক্যান্টিন আর কমিউনিটি সেন্টার হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে। কর্মচারীদের সন্তানদের বিয়ের বিভিন্ন অনুষ্ঠানও হয়েছে চাকসুতে। ক্ষোভে গত ১ জুলাই চাকসু ভবনের নামফলকের ওপর ‘জোবরা ভাতের হোটেল ও কমিউনিটি সেন্টার’ লেখা ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা। গতকাল চাকসু নির্বাচনের তারিখ ঘোষণার পর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। শিক্ষার্থীরা নির্বাচন নিয়ে আলোচনায় মেতে ওঠেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বৈরাচারী হাসিনা কখনো ফিরতে পারবে না: জামায়াতের হেলাল
স্বৈরাচারী হাসিনা কখনো ফিরতে পারবে না: জামায়াতের হেলাল

পৃথিবীর কোথাও কোন পতিত স্বৈরাচার কখনো ফিরে আসতে পারেনি, হাসিনাও পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি Read more

লালমনিরহাট সিমান্তে চোরাকারবারির হামলায় বিজিবি’র দুই সদস্য আহত
লালমনিরহাট সিমান্তে চোরাকারবারির হামলায় বিজিবি’র দুই সদস্য আহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার  জগতবেড় ইউনিয়নের সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় বিজিবির ২ জন সদস্য আহত হয়েছে। রবিবার (১৮ মে) রাত ২টায় উপজেলার Read more

শেষ মুহূর্তের গোলে সিটির বিপক্ষে ড্র করলো আর্সেনাল
শেষ মুহূর্তের গোলে সিটির বিপক্ষে ড্র করলো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে এগিয়ে থেকেও জয় বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। শিরোপা প্রত্যাশী দুই দলের জমজমাট লড়াই শেষ হয়েছে Read more

‎সীতাকুণ্ডে তিন সাংবাদিককে হয়রানি ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সভা
‎সীতাকুণ্ডে তিন সাংবাদিককে হয়রানি ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সভা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডের কর্মরত তিন সাংবাদিকের বিরুদ্ধে গুজব, অপপ্রচার ও ইসকন ট্যাগ দিয়ে নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে।‎‎হয়রানি ও মবের শিকার Read more

১১ মাস পর হাজার কোটি টাকার শেয়ার লেনদেন
১১ মাস পর হাজার কোটি টাকার শেয়ার লেনদেন

এগারো মাস পর গতকাল বৃহস্পতিবার ঢাকার শেয়ারবাজার ডিএসইতে মোট শেয়ার কেনাবেচার পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। কেনাবেচা হওয়া শেয়ারের মোট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন