আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামি স্টাডিজের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) আইআইইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে এই পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইআইইউসির ভাইস চ্যান্সেলর ডক্টর আলি আজাদীর সভাপতিত্বে ও আলী হুসাইন ও এরশাদুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমার সফলতার পিছনে প্রতিটি সিড়িতে বাঁধাগ্রস্থ করেছিল আমার আপনজন ও সহপাঠীরা। কিন্তু আমি নিরাশ হইনি। কঠোর ধৈর্য ধারণ করেছিলাম। যেখানে চট্টগ্রাম নগরীর একটি কেন্দ্রীয় মসজিদে খতিব নিয়োগ পরীক্ষায় সব কিছু ঠিক থাকার পরেও আমার সবচেয়ে কাছের মানুষ আমার নিয়োগে ঘোর বিরোধিতা করেছিল। সেখানে আজ আমার সাক্ষরে হচ্ছে দেশের জাতীয় খতিব নিয়োগ। এটাই হচ্ছে আমার ধৈর্য্যের সফলতা।’ প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমি পাকিস্তানে গিয়েছি, সেখানে একটি ড্রাগনের দাম প্রায় এক হাজার রুপি। কাঠাঁল আনারস তো পাওয়াই যায় না। আমরা যদি পাকিস্তানের সাথে বাণিজ্যিকভাবে বিমানের ফ্লাইট চালু করতে পারি, তাহলে বিভিন্ন ধরনের ফল ফ্রুট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব।’অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালকুদার, প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, আনোয়ার সিদ্দিক চৌধুরী, কোরআনিক সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ডক্টর শফিকুর রহমান আজহারীসহ প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে বেড়েছে সব ধরনের সবজির দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
জীবননগরে বেড়েছে সব ধরনের সবজির দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

চুয়াডাঙ্গার জীবননগরে চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষিদের। বৃষ্টিপাতের কারণে অনেক কৃষকের সবজি খেতেই পচে Read more

আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে
আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে Read more

মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে: আলী রিয়াজ
মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে: আলী রিয়াজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেওয়া, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস এবং সে Read more

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। বুধবার (২৭ আগস্ট) নির্বাচন Read more

স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৮ জুন) বাদ জোহর Read more

পুতিনের যেকোনও সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিম জং উনের
পুতিনের যেকোনও সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নিঃশর্ত সমর্থনের অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক যখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন