দিনাজপুরের খানসামায় স্বামীর নির্যাতনে শাহানাজ বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী মোস্তফা কামাল (৪৫) পলাতক রয়েছে।রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের ঝাঁপুপাড়ায় ঘটনাটি ঘটেছে। নিহত শাহানাজ বেগম একই গ্রামের আলোকডিহি সরকারপাড়ার মৃত হাচেন আলীর মেয়ে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের বিয়ে হয় প্রায় ২২ বছর আগে। পরিবারে রয়েছে দুই পুত্র। প্রায় এক বছর আগে শাহানাজের বড় ছেলে রাকিবুল মোটরসাইকেল দুর্ঘটনায় পড়লে বীরগঞ্জ থানা পুলিশ গাড়িসহ আটক করে। পরে ওই ঘটনায় সাবেক ইউপি সদস্য জিকরুল হকের সহায়তায় শাহানাজ থানায় গিয়ে ছেলেকে ছাড়িয়ে আনেন। এরপর থেকেই স্বামী মোস্তফা কামাল তার স্ত্রীকে সন্দেহ করে। তখন থেকেই প্রায়ই শাহানাজকে শারীরিকভাবে নির্যাতন শুরু করেন।এ নিয়ে সপ্তাহ খানেক আগে স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়। সালিশের পর শাহানাজকে আবারও স্বামীর বাড়িতে পাঠানো হলেও নির্যাতন বন্ধ হয়নি। সর্বশেষ গতকাল শনিবার গভীর রাতেও তাকে শারীরিকভাবে নির্যাতন সহ্য করতে হয়।নিহতের বড় ছেলে রাকিবুল ইসলাম জানান, ‘আমি ইপিজেডে চাকরি করি। আজ সকাল ৬টায় ইপিজেড যাই। কোম্পানিতে আন্দোলনের কারণে কোম্পানি বন্ধ হয়। পরে আমি বাড়ি চলে এসে আমার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে লাশ নামিয়ে ফেলি।’নিহতের ভাই রশিদুল অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওর সাথে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত ওর স্বামীর। কিছু আগেই সালিশের মাধ্যমে এখানে আসে। আর আজকেই লাশ হল সে।’ তার দাবি, এটি আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যা। তাদের মতে, দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ও স্বামীর নির্যাতনের কারণেই এ ঘটনা ঘটেছে।এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত ঘটনা জানা যাবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরো এক ট্রাভেল এজেন্সি বন্ধ হলো
আরো এক ট্রাভেল এজেন্সি বন্ধ হলো

একের পর এক বন্ধ হচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি। তিন দিনের ব্যবধানে বন্ধ হলো দুটি প্রতিষ্ঠান। মঙ্গলবার (২১ অক্টোবর) থেকে নিজেদের Read more

বরিশালে আ’লীগ-ছাত্রলীগের চার কর্মী গ্রেপ্তার
বরিশালে আ’লীগ-ছাত্রলীগের চার কর্মী গ্রেপ্তার

বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (২৩ Read more

আইএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৪ জানুয়ারি ২০২৬)
আইএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৪ জানুয়ারি ২০২৬)

অ্যাশেজের শেষ টেস্ট শুরু আজ। বিপিএলে আছে দুটি ম্যাচ। আইএল টি-টোয়েন্টি ফাইনালে সাকিবের এমিরেটসের প্রতিপক্ষ ভাইপার্স। আছে প্রিমিয়ার লিগ ও Read more

সীতাকুণ্ডে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে গলাকেটে হত্যা করে রিকশা ছিনতাই
সীতাকুণ্ডে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে গলাকেটে হত্যা করে রিকশা ছিনতাই

চট্টগ্রামের সীতাকুণ্ডে অটো রিকশা ছিনতাইকারীর হাতে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী খুন হয়েছেন। নিহতের নাম হাবিবুর রহমান জিহাদ (১৫)। তার গলাকাটা Read more

পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে রোনালদো জুনিয়েরর অভিষেক
পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে রোনালদো জুনিয়েরর অভিষেক

প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলের জার্সি গায়ে মাঠে নামলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র এর আগে তিনি দেশটির অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেছেন। Read more

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন